নিজস্ব প্রতিবেদন :- শিলিগুড়িতে আজ বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে শিলিগুড়ির নব নির্বাচিত মেয়র,চেয়ারম্যান এবং কাউন্সিলারদের অভিনন্দন জানানো হল এবং তাদের সন্মানিত করা হল।শিলিগুড়ির মেয়র গৌতম দেব এবং চেয়ারম্যান প্রতুল চক্রবর্তী সহ শিলিগুড়ির মোট 47টি ওয়ার্ডের কাউন্সিলারদের সম্বর্ধনা জানালেন শিলিগুড়ির বিভিন্ন সেচ্ছাসেবী সংগঠন থেকে আসা সদস্যরা।মুল বক্তা গৌতম দেব জানান শিলিগুড়ির দায়িত্ব এখন আমাদের হাতে।মানুষ বিশ্বাস করেই আমাদের হাতে দায়িত্ব তুলে দিয়েছেন।এখন আমাদের সময় এসেছে সেই দায়িত্ব পালন করা।আমরা চেষ্টা করব সব দায়িত্ব পালন করে যেতে।এদিন নবনির্বাচিত মেয়র এবং চেয়ারম্যানকে একই মালা দিয়ে অর্ভ্যর্থনা জানালেন শিলিগুড়ি ট্রাক ওনারস আসোসিয়েসনের সদস্যরা।এই অনুষ্ঠানের মুল দায়িত্বে ছিলেন শিলিগুড়ি পুরনিগমের স্থায়ী এবং অস্থায়ী কর্মচারীরা।আজই শপথ নেবার পরে বাঘাযতীন পার্কের এই অনুষ্ঠানকে ঘিরে যথেষ্ট উন্মাদনা লক্ষ করা যায় শিলিগুড়ির সাধারন মানুষকে ঘিরে।উচ্ছাস দেখা যায় শিলিগুড়ির মেয়র হিসাবে প্রথম ভাষন দিতে আসা গৌতম দেবকে নিয়েও।প্রায় তিনঘন্টা ধরে চলা এই অনুষ্ঠানে জনসমাগম ছিল লক্ষ করবার মতন।
১০ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার, ২৪ ভাদ্র ১৪৩৩
BREAKING :
শিলিগুড়িতে আজ বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে শিলিগুড়ির নব নির্বাচিত মেয়র,চেয়ারম্যান এবং কাউন্সিলারদের অভিনন্দন জানানো হল এবং তাদের সন্মানিত করা হল
-
নতুন গতি - আপডেট : ২২ ফেব্রুয়ারী ২০২২, মঙ্গলবার
- 29
সর্বাধিক পাঠিত
নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder




























