সেখ সামসুদ্দিন, ২৬ নভেম্বরঃ মেমারি বাবা সাহেব আম্বেদকর স্মৃতি রক্ষা কমিটির উদ্যোগে নুদীপুর মোড়ে বাবা সাহেবের মূর্তির পাদদেশে সংবিধান দিবস পালন করা হয়। বাবা সাহেবের পূর্ণবয়ব মূর্তিতে মাল্যদান করেন স্মৃতি রক্ষা কমিটির সভাপতি তথা বর্ধমান মেডিক্যাল কলেজের অধ্যাপক ও শল্যচিকিৎক ডাঃ সুশীল মুর্মু ও কার্যকরী সভাপতি তথা মেমারি পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ডঃ কৃষ্ণপদ বিশ্বাস, মাল্যদান করেন বঙ্গীয় সংখ্যালঘু বুদ্ধিজীবী মঞ্চের ব্লক সভাপতি ডাঃ নওসার হালদার সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। উপস্থিত সকলে বাবা সাহেবের মূর্তির পাদদেশে পুষ্পার্ঘ্য অর্পণ করেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন স্মৃতি রক্ষা কমিটির সহসভাপতি তারকনাথ সাহা। অতিথিবর্গ এখানে মনোজ্ঞ বক্তব্য রাখেন।
১০ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার, ২৪ ভাদ্র ১৪৩৩
BREAKING :
নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder
নতুন গতি 



























