১০ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার, ২৪ ভাদ্র ১৪৩৩

প্রয়াত সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকরের স্মরণে শিলিগুড়িতে মিছিল

শিলিগুড়ি: প্রয়াত সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকরের স্মরণে শিলিগুড়িতে মিছিল। মিছিলে পা মেলালেন রাজ্যের ক্রীড়া, যুবকল্যাণ ও বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস ও বিধায়ক তথা চলচিত্র পরিচালক রাজ চক্রবর্তী। সোমবার শিলিগুড়ির বাঘাযতীন পার্ক ময়দানে প্রথমে লতা মঙ্গেশকরের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান মন্ত্রী অরূপ বিশ্বাস এবং রাজ চক্রবর্তী। পাশাপাশি উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী গৌতম দেব ও প্রশাসক বোর্ডের প্রাক্তন সদস্য রঞ্জন সরকার সরকার সহ অন্যান্যরা। এরপর লতা মঙ্গেশকরের স্মরণে সেখান থেকে মিছিলটি শহর পরিক্রমা করে হাসমিচকে গিয়ে শেষ করে।

মন্ত্রী অরূপ বিশ্বাস বলেন, “লতা মঙ্গেশকরের প্রয়ানে আমরা শোকাহত। তার প্রতি শ্রদ্ধা জানালাম। তিনি মানুষের মাঝে সারাজীবন অমর থাকবেন।” রাজ চক্রবর্তী বলেন, “ছোট থেকে তার গান শুনে আমরা বড় হয়েছি। তিনি অনুপ্রেরণা ছিলেন। তার প্রয়ানে শুধু আমরা না গোটা বিশ্ব শোকস্তব্ধ।”

সর্বাধিক পাঠিত

সরানো হল জলপাইগুড়ির পুর প্রশাসককে, আদালতে জয় কালীঘাট তৃণমূলের

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

প্রয়াত সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকরের স্মরণে শিলিগুড়িতে মিছিল

আপডেট : ৭ ফেব্রুয়ারী ২০২২, সোমবার