শিলিগুড়ি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশাসনিক জীবনের ২৫ বছর পূর্তি উপলক্ষে দেশজুড়ে এক মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’ শুরু করতে চলেছে বিজেপি। আগামী ১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর জন্মদিন থেকে শুরু হয়ে এই কর্মসূচি চলবে ১৭ অক্টোবর ২০২৬ পর্যন্ত।
গুজরাটের মুখ্যমন্ত্রী থেকে দেশের প্রধানমন্ত্রী—নরেন্দ্র মোদীর টানা ২৫ বছরের প্রশাসনিক যাত্রা এবং তাঁর সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্প সাধারণ মানুষের সামনে তুলে ধরাই এই অভিযানের মূল লক্ষ্য বলে বিজেপির পক্ষ থেকে জানানো হয়েছে।
বুথ থেকে মণ্ডল, ব্লক, মহকুমা ও জেলা—প্রতিটি স্তরেই নেওয়া হবে একাধিক কর্মসূচি। সরকারি প্রকল্পের সুবিধাভোগীদের বাড়িতে গিয়ে ‘আশীর্বাদের প্রদীপ’ জ্বালানোর পাশাপাশি অঙ্কন প্রতিযোগিতা ও পথনাটকের মাধ্যমে সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজ তুলে ধরা হবে।
এছাড়াও অঙ্গনওয়াড়ি ও আশা কর্মীদের সম্মান জানানোর পরিকল্পনা রয়েছে। বিজেপির দাবি, এই কর্মসূচিকে শুধুমাত্র রাজনৈতিক প্রচারে সীমাবদ্ধ না রেখে সাধারণ মানুষকে সেবামূলক কাজের সঙ্গে যুক্ত করে একটি সামাজিক আন্দোলনের রূপ দেওয়াই তাদের লক্ষ্য।
নতুন গতি 
























