১৫ অক্টোবর ২০২৬, বৃহস্পতিবার, ২৮ আশ্বিন ১৪৩৩

পূর্ব বর্ধমানে তৃণমূলের ভোট প্রচারে দেবের সভা

রাহুল রায়; পূর্ব বর্ধমান: আগামী সোমবার পূর্ব বর্ধমান লোকসভা নির্বাচন। সেই নির্বাচনকে সামনে রেখে বর্ধমান – দূর্গাপুর লোকসভা কেন্দ্রের তৃনমূল প্রার্থী ডাঃ মমতাজ সংঘমিত্রার সমর্থনে শুক্রবার নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হল মন্তেশ্বরে। প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন ফিল্মি নায়ক দেব।

দেব ছাড়াও উপস্থিত ছিলেন বিধায়ক সৈকত পাঁজা, বর্ধমান – দূর্গাপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী ডাঃ মমতাজ সংঘমিত্রা সহ অন্যান্য নেতৃবৃন্দ। দেব বলেন যে, মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন দেখেই মানুষ তৃনমূল কংগ্রেসকে ভোট দেবেন। এই জনসভা মঞ্চ থেকে দেব আরও বললেন, পশ্চিমবঙ্গে তৃনমূল সরকার ক্ষমতায় আসার পর গ্ৰাম বাংলায় অনেক উন্নয়ন করা হয়েছে।

এই জনসভায় তৃনমূল কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মত। এই জনসভাকে ঘিরে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, তার জন্য প্রশাসনের পক্ষ থেকে কঠোর নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছিল।

বোলপুরে রাজধানী সার্কাসের শুভ উদ্বোধন, প্রথম দিনেই দর্শকদের ভিড়

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

পূর্ব বর্ধমানে তৃণমূলের ভোট প্রচারে দেবের সভা

আপডেট : ২৭ এপ্রিল ২০১৯, শনিবার