১০ জুন ২০২৬, বুধবার, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
১০ জুন ২০২৬, বুধবার, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

এবার প্রতারনার অভিযোগ প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের বিরুদ্ধে

আনজুম মুনির, কলকাতা: এবার মমতা বন্দোপাধ্যায়র প্রিয় সংগীত শিল্পী ইন্দ্রনীল সেন ও তার স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ দায়ের। বেআইনিভাবে ইউনেসকোর নাম ভাঁড়িয়ে প্রিপুজোর টিকিট বিক্রির অভিযোগে সস্ত্রীক রাজ্যের প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করল একটি আন্তর্জাতিক পর্যটন সংস্থা। বউবাজার থানায় তাঁদের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। তাঁরা দুর্গাপুজোকে কেন্দ্র করে অবৈধ বাণিজ্য চক্র চালাতেন বলে অভিযোগ উঠেছে।

ওই আন্তর্জাতিক সংস্থার তরফে জয়দীপ মুখোপাধ্যায় প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। বউবাজার থানার পাশাপাশি রাজ্য পুলিশের ডিজির কাছেও অভিযোগ জানানো হয়। জয়দীপবাবুর অভিযোগ, ২০২১ সালে কলকাতার দুর্গাপুজো ইউনেসকোর স্বীকৃতি পেয়েছে। ২০২২ সালে মাসআর্ট নামে একটি সংস্থা আত্মপ্রকাশ করে ইউনেসকোর নাম ও লোগো ব্যবহার করে আর্থিক প্রতারণা শুরু করে। এই সংস্থার প্রেসিডেন্ট হলেন ইন্দ্রনীল সেনের স্ত্রী মধুছন্দা সেন।

আত্মপ্রকাশের পর মাসআর্ট দাবি করে, ইউনেসকোর সঙ্গে যৌথ উদ্যোগে তাঁরা কলকাতার ২৪টি দুর্গাপুজো প্যান্ডেলকে নির্বাচন করেছে। জয়দীপের দাবি, সংস্থার এই বক্তব্য সম্পূর্ণ মিথ্যা। ইউনেসকোর সঙ্গে মাসআর্টের এরকম কোনও চুক্তি হয়নি। বেআইনিভাবে ইউনেসকোর নাম ও লোগো ব্যবহার করে প্রিপুজোর টিকিট বিক্রি করা হয়েছে। এতে কোটি কোটি টাকার লেনদেন জড়িত রয়েছে বলে অভিযোগ। অভিযোগকারী আরও জানান, কলকাতার ২৪টি পুজো নির্বাচনের পর তিনি নিজে ইউনেসকোর সঙ্গে যোগাযোগ করেছিলেন। তারা জানিয়েছে, তারা মাসআর্ট নামে কোনও সংস্থার সঙ্গে কোনও বাণিজ্যিক চুক্তি করেনি। এমনকী লোগো ও নাম ব্যবহারেরও অনুমতি দেননি। ইউনেসকোর সেই মেইল ও নথিপত্র অভিযোগপত্রের সঙ্গে জমা দিয়েছেন জয়দীপ। ঘটনাটি ২০২২-২৩ সাল থেকে শুরু হলেও এতদিন তৃণমূল কংগ্রেস রাজ্যে ক্ষমতায় থাকায় তিনি এবিষয়ে মুখ খুলতে পারেননি। এই ঘটনার সঠিক তদন্তের দাবি জানান তিনি।

আর ডিম নয়, এবার সব্যসাচীকে লক্ষ্য করে গোবর ও পচা টমেটো

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

এবার প্রতারনার অভিযোগ প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের বিরুদ্ধে

আপডেট : ১০ জুন ২০২৬, বুধবার