০৩ অগাস্ট ২০২৬, সোমবার, ১৮ শ্রাবণ ১৪৩৩
০৩ অগাস্ট ২০২৬, সোমবার, ১৮ শ্রাবণ ১৪৩৩

উলট পুরাণ! প্রতিবাদী মুস্কানের পাশে আরএসএস।

  • নতুন গতি
  • আপডেট : ১০ ফেব্রুয়ারী ২০২২, বৃহস্পতিবার
  • 16

নতুন গতি নিউজ ডেস্ক: সমর্থনের হাত মুস্কানকে আরএসএস মুসলিম শাখা মুসলিম রাষ্ট্রীয় মঞ্চের তরফ থেকে।”ও আমাদের কন্যা ও বোন। খারাপ সময়ে আমরা ওর সঙ্গে আছি।” জানালেন মুসলিম রাষ্ট্রীয় মঞ্চের অবধ প্রান্ত সঞ্চালক অনিল সিং।

এদিন মন্তব্য করা হয় “হিন্দু সংস্কৃতি মেয়েদের শ্রদ্ধা করতে শেখায়, যারা সেদিন জয় শ্রীরাম ধ্বনি দিয়ে মেয়েটিকে আতঙ্কিত করেছিল তারা ঠিক কাজ করেনি। মেয়েটির হিজাব পরার সাংবিধানিক স্বাধীনতা রয়েছে। যদি সে কলেজ ক্যাম্পাসে বা কলেজের কোনও অনুষ্ঠানে নির্দিষ্ট পোশাক না পরে, তবে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে কলেজ কর্তৃপক্ষ।”

তারা আরো জানান “গেরুয়া উত্তরীয় পরা ছেলেদের আচরণ গ্রহণযোগ্য নয়। তারা হিন্দু সংস্কৃতির মর্যাদাহানী করেছে।”

মুসলিম রাষ্ট্রীয় মঞ্চের অবধ প্রান্ত সঞ্চালক অনিল সিং বলেন “হিজাব ও পর্দা ভারতীয় সংস্কৃতির অংশ। হিন্দু মহিলারাও পর্দার ব্যবহার করেন। বিবি মুসকানও তা ব্যবহার করতে পারেন। মুসলিমরা আমাদের ভাই। আমাদের শরীরে একই ডিএনএ রয়েছে। আমি হিন্দুদের বলব, মুসলমানদের ভাই হিসাবে গ্রহণ করুন।”

যদিও বৃহস্পতিবারই হায়দরাবাদে সন্ত রামানুজের জন্মবার্ষিকী অনুষ্ঠানে আরএসএস প্রধান বলেছেন, হিন্দুদের ভাল মানেই রাষ্ট্রের ভাল।

সর্বাধিক পাঠিত

নিট কেলেঙ্কারি কাণ্ডে সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে বারুইপুর প্রেস ক্লাবের উদ্যোগে এসপি অফিসে ডেপুটেশন

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

উলট পুরাণ! প্রতিবাদী মুস্কানের পাশে আরএসএস।

আপডেট : ১০ ফেব্রুয়ারী ২০২২, বৃহস্পতিবার