২৭ জুলাই ২০২৬, সোমবার, ১১ শ্রাবণ ১৪৩৩
২৭ জুলাই ২০২৬, সোমবার, ১১ শ্রাবণ ১৪৩৩

দিল্লিতে রহস্যজনকভাবে মৃত্যু মালদার পরিযায়ী শ্রমিকের

আনজুম মুনীর, মালদা: দিল্লিতে রহস্যজনকভাবে মৃত্যু মালদার হরিশ্চন্দ্রপুরের এক পরিযায়ী শ্রমিকের। খুনের অভিযোগ পরিবারের। তাদের অভিযোগ, ময়নাতদন্ত না করেই গোপনভাবে কফিনবন্দি দেহ অ্যাম্বুলেন্সে করে গ্রামে পাঠিয়ে দেওয়া হয়েছে। মৃত যুবকের নাম সেখ উজ্জল (২৪)। তাঁর বাড়ি হরিশ্চন্দ্রপুর ১ ব্লকের রশিদাবাদ গ্রাম পঞ্চায়েতের রামশিমূল গ্রামে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে,যুবক ১০ দিন আগে দিল্লিতে কাজ করতে যায়। ভপুরা এলাকায় গ্রামের বাসিন্দা সমবুল হকের কারখানায় প্লাস্টিক ছাঁটাইয়ের কাজ করছিলেন। গত বৃহস্পতিবার বিকেলে কারখানায় যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। খবর পেয়ে কান্নায় ভেঙে পড়ে পরিবার। অভিযোগ, যুবককে কেউ বা কারা মারধর করে ফাঁসিতে ঝুলিয়ে দিয়েছে। তাঁর শরীরে কালশিটে দাগ এবং হাতে দড়ি দিয়ে বেঁধে রাখার চিহ্ন রয়েছে। কারখানা মালিক দেহটি ময়নাতদন্ত না করিয়ে গোপনভাবে গ্রামে দেহটি পাঠিয়ে দেয়। যুবকের রহস্যজনক মৃত্যুতে হত্যার অভিযোগ তুলেছেন মৃতের স্ত্রী রুকসানা বিবি।

বীরভূমে অবৈধ ৩২টিরও বেশি রান্নার গ্যাস সিলিন্ডার উদ্ধার, গ্রেপ্তার ১

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

দিল্লিতে রহস্যজনকভাবে মৃত্যু মালদার পরিযায়ী শ্রমিকের

আপডেট : ২৫ মে ২০২৬, সোমবার