রাজু আনসারী, সুতি : মেয়ের বৌভাতে সামিল হতে পারলেন না বাবা! রাতেই ধুমধাম করে মেয়ের বিয়ে দেওয়ার পর সকালে রাস্তা পারাপার করতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু হলো এক ব্যক্তির। বৃহস্পতিবার মর্মান্তিক দুর্ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে মুর্শিদাবাদের ফরাক্কা থানার বল্লালপুরে। পুলিশ জানিয়েছে মৃত ওই ব্যক্তির নাম পবন সরকার। তার বাড়ি বল্লালপুর এলাকায়। পরিবার সূত্রে জানা গিয়েছে, বুধবার রাতে মেয়ের বিয়ের অনুষ্ঠান ছিলো। নিজ দায়িত্বে সবকিছুই সম্পম্ম করেন তিনি। বর পক্ষকে খাওয়া দাওয়া থেকে শুরু করে যাবতীয় কাজ সম্পন্ন করে সকালেই মেয়েকে বিদায় জানান বাবা পবন সরকার। বৃহস্পতিবার বউ ভাত উপলক্ষে গাড়ি ভাড়া সংক্রান্ত বিষয়ে কথা বলতে রাস্তার ওপারে গিয়েছিলেন তিনি। কিন্তু রাস্তা পার হতে গিয়েই ফরাক্কা থানার বল্লালপুর ৩৪ নম্বর জাতীয় সড়কে মালদাগামী লরির ধাক্কায় প্রাণ হারালেন ওই ব্যক্তি। বিষয়টি জানাজানি হতেই পরিবার জুড়ে শোকের ছায়া নেমে আসে। কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্যরা। রাতেই বিয়ে আর সকালেই বাবার মৃত্যুতে বাকরুদ্ধ মেয়েও। এদিকে দুর্ঘটনার খবর ঘটনাস্থলে পৌঁছায় ফারাক্কা থানার পুলিশ। দুর্ঘটনার জেরে যানজটের সৃষ্টি হয় জাতীয় সড়কে। যদিও পরে পুলিশ তা স্বাভাবিক ককরে দেয়। পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়।
১০ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার, ২৪ ভাদ্র ১৪৩৩
BREAKING :
মেয়ের বৌভাতে সামিল হতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু হলো।
-
নতুন গতি - আপডেট : ৬ অক্টোবর ২০২৩, শুক্রবার
- 32
সর্বাধিক পাঠিত
নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder




























