২৯ মে ২০২৬, শুক্রবার, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
২৯ মে ২০২৬, শুক্রবার, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩৩

অনিক দত্তর মৃত্যুতে ভেঙে পড়লেন বাম নেতা শতরূপ

আনজুম মুনির, কলকাতা: ‘মৃত্যু’ নিছক একটা শব্দ নয়, এর মধ্যে নিহিত আছে বহু মানুষের আবেগ ও ভালোবাসা। যিনি ‘ভূতের ভবিষ্যৎ’ নির্মাণ করে আপামর বাঙালিকে হাসির খোরাক জুগিয়েছিলেন, আজ তাঁর এমন মৃত্যুতে ঘনাচ্ছে গভীর রহস্য। খবরটি প্রকাশ্যে আসতেই বাকরুদ্ধ গোটা টলিউড। এই আকস্মিক প্রয়াণ কিছুতেই মেনে নিতে পারছেন না বাম নেতা শতরূপ।

অনীক দত্তর মৃত্যুতে শতরূপ ঘোষ জানান, ”কত বড় ক্ষতি, তা হয়তো বলা যাবে না। সিনেমার দিক থেকেই শুধু যদি দেখি, তাহলে বলব যে একসময়ে গৌতম ঘোষ, ঋতুপর্ণ ঘোষরা বাংলা ছবির মোড় ঘুরিয়ে দিয়েছিল। সেরকমই ২০১০ সালের পরে ভূতের ভবিষ্যত ছবিটা। আমার মনে আছে সৃজিতের অটোগ্রাফ ও ভূতের ভবিষ্যত কমাসের ব্যবধানে মুক্তি পেয়েছিল। এই দুটো সিনেমা বাংলা ছবি কোন পথে যাবে, তা ঠিক করে দিয়েছিল। অপরাজিতা থেকে শুরু করে সব ছবি। আমি তরুণ মজুমদারকে নিয়ে গিয়েছিলেন অপরাজিতা দেখতে। ছবিটা শেষ হওয়ার পর তরুণ মজুমদার ঝরঝর করে কেঁদে ফেলেছিলেন। অপূরণীয় ক্ষতি।”

তবে এই ঘটনা নিছকই দুর্ঘটনা, নাকি এর নেপথ্যে অন্য কোনও রহস্য লুকিয়ে রয়েছে, তা নিয়ে প্রশ্ন তুলছেন অনেকেই। রুদ্রনীলও চাইছেন প্রকৃত সত্য সামনে আসুক। তাঁর কথায়, “যা শুনছি, তা এখনও পর্যন্ত বিশ্বাস করতে ইচ্ছা করছে না। যে খবর পাওয়া যাচ্ছে, তার আসল সত্যিটা ঠিক কী, পুলিশ তার তদন্ত করুক। পরিবারের প্রতি সমবেদনা রইল। বারবার মনে হচ্ছে, যে খবর শুনছি, তা মিথ্যে হলে ভালো হয়।” জানা গিয়েছে, এদিন দুপুরে হিন্দুস্তান পার্কের নিজের বাড়ির ছাদ থেকেই নিচে পড়ে যান পরিচালক। ঘটনার ভয়াবহতা এতটাই ছিল যে, বাড়ির নিচে চাপচাপ রক্ত পড়ে থাকতে দেখা যায়। খবর পাওয়ামাত্রই ঘটনাস্থলে পৌঁছয় গড়িয়াহাট থানার পুলিশ। পরিস্থিতি খতিয়ে দেখতে ঘটনাস্থলে পৌঁছেছে হোমিসাইড শাখাও। গোটা জায়গাটি বর্তমানে পুলিশের কড়া নিরাপত্তায় ঘিরে রাখা হয়েছে।

ঈদের দিন যাদবপুরে ‘সাভারকর জয়ন্তী’ পালন করতে চলেছে এবিভিপি

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

অনিক দত্তর মৃত্যুতে ভেঙে পড়লেন বাম নেতা শতরূপ

আপডেট : ২৮ মে ২০২৬, বৃহস্পতিবার