১০ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার, ২৪ ভাদ্র ১৪৩৩

অভিষেকের মামলা প্রসঙ্গে বিস্তারিত জানালেন আইনজীবী ফিরদৌস শামিম

নিজস্ব সংবাদদাতা : অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে ইডি যা যা নথি চেয়েছিল, তা তাঁকে জমা দিতে হবে। আর সেই নথি জমা দিতে হবে আগামী ১০ অক্টোবরের মধ্যেই। কলকাতা হাই কোর্ট জানিয়েছে, অভিষেককে একটি ঘণ্টাও অতিরিক্ত সময় দেওয়া হবে না। তবে একই সঙ্গে ইডিকে আদালত বলেছে, নথিতে সন্তুষ্ট না হলে তারা আবার অভিষেককে ডেকে পাঠাতে পারবে। কিন্তু তলব করার আগে অন্তত ৪৮ ঘণ্টা সময় দিতে হবে অভিষেককে।

কলকাতা হাই কোর্টের বিচারপতি অমৃতা সিংহের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে গিয়েছিলেন অভিষেক। সেই মামলারই শুনানি ছিল বৃহস্পতিবার। দীর্ঘ ক্ষণ ধরে চলে শুনানি। শেষে রায়দান স্থগিত রাখলেও মৌখিক ভাবে কিছু পর্যবেক্ষণের কথা জানায় দুই বিচারপতির বেঞ্চ।

বেঞ্চ বলে, ‘‘আগামী ১০ অক্টোবরের মধ্যে অভিষেককে সব নথি ইডির কাছে দিতে হবে। কোনও নথি জমা দিতে না পারলে ইডির সঙ্গে আলোচনা করতে হবে। কিন্তু আদালত অভিষেককে এক ঘণ্টাও অতিরিক্ত সময় দেবে না। অভিষেকের জমা দেওয়া নথিতে সন্তুষ্ট না হলে তাঁকে হাজিরা দিতে বলতে পারে ইডি। তবে সমন পাঠাতে হলে পুজোর আগে অর্থাৎ ১৯ অক্টোবরের আগে বা পুজোর পরে অর্থাৎ ২৬ অক্টোবরের পরে পাঠাতে হবে।’’

১২ বছর পর পাকিস্তানে যাবেন মোদী? ইসলামাবাদে SCO সম্মেলনে আমন্ত্রণ

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

অভিষেকের মামলা প্রসঙ্গে বিস্তারিত জানালেন আইনজীবী ফিরদৌস শামিম

আপডেট : ৫ অক্টোবর ২০২৩, বৃহস্পতিবার