আনজুম মুনীর, নদিয়া: সীমান্তবর্তী অংশে যেখানে এতদিন কাটাতার ছিল না সেখানে এবার শুরু হয়েছে বেড়া দেওয়ার কাজ। আর তাতেই খুশি সীমান্ত লাগোয়া সাধারণ মানুষের। সীমান্ত সুরক্ষিত হওয়ার ফলে হয়তো চোরা চালানকারীদের অসুবিধা হবে ঠিকই, তবে সুরক্ষিত থাকবে সীমান্ত লাগোয়া অঞ্চলের মানুষজন।
সীমান্তের মানুষজনের দীর্ঘদিনের এই দাবি বর্তমান সরকারের হাত ধরে পূরণ হওয়ায় খুশির হাওয়া নদীয়ার ভারত বাংলাদেশ সীমান্তের গ্রামবাসীদের মনেও। নদিয়ার কৃষ্ণগঞ্জ ব্লকের ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী কুলে চাঁদপুর গ্রামে প্রায় তিন কিলোমিটার বাড়ির কাঁটাতার বিহীন অবস্থায় রয়েছে। নদী সংলগ্ন এই তিন কিলোমিটার অংশের ওপারে বাংলাদেশ, এপারে ভারত ভূখণ্ড। এখনো বেশকিছু জমি অধিগ্রহণ বাকি রয়েছে বলে বেড়া দেওয়ার কাজ সম্পন্ন হয়নি। বর্তমান রাজ্য সরকারের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন এলাকার মানুষজন।
নতুন গতি 



















