১০ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার, ২৪ ভাদ্র ১৪৩৩

জলপাইগুড়িতে তৃণমূল প্রার্থী‌দের নিয়ে নির্বাচনী প্রচারে রীতিমতো ঝড় তুললেন গৌতম দেব

নিজস্ব সংবাদদাতা : ছুটির দিনে জলপাইগুড়ির তৃণমূল প্রার্থী‌দের নিয়ে নির্বাচনী প্রচারে রীতিমতো ঝড় তুললেন গৌতম দেব। এদিন জলপাইগুড়ি পুরসভার ১, ৫, ৭, ৮, ১০ ও ১১ নম্বর ওয়ার্ডের প্রার্থী‌দের নিয়ে নির্বাচনী প্রচার করেন তিনি।

তার সঙ্গে ছিলেন জলপাইগুড়ি জেলা পরিষদের সহ সভাধিপতি দুলাল দেবনাথ সহ অন্যান্যরা । ঢাক ও বাজনা নিয়ে সুসজ্জিত পদযাত্রা‌র মাধ্যমে প্রচার চালান তৃণমূল নেতা‌রা ।

গৌতম দেব বলেন , জলপাইগুড়ি তৃণমূলের শহর। মানুষের কাছে আমরা মমতা ব‍্যানার্জির উন্নয়ন‌মূলক প্রকল্প‌গুলো‌র কথা তুলে ধরছি । জলপাইগুড়ি পুর কর্তৃপক্ষ যে কাজগুলো করেছে তা বলা হচ্ছে । আমার বিশ্বাস জলপাইগুড়ির মানুষ এবারও তৃণমূল প্রার্থী‌দের বিপুল ভোটে জয়ী করবেন। জলপাইগুড়ি পুরবোর্ড এবার বিরোধী শূন্য হবে বলে দাবি করেন তিনি।

১২ বছর পর পাকিস্তানে যাবেন মোদী? ইসলামাবাদে SCO সম্মেলনে আমন্ত্রণ

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

জলপাইগুড়িতে তৃণমূল প্রার্থী‌দের নিয়ে নির্বাচনী প্রচারে রীতিমতো ঝড় তুললেন গৌতম দেব

আপডেট : ২০ ফেব্রুয়ারী ২০২২, রবিবার