আনজুম মুনির: বলিউডের অন্যতম বিখ্যাত ফ্র্যাঞ্চাইজি ‘ক্রিশ’এর আগামী পর্ব অর্থাৎ ‘ক্রিশ ৪’ নিয়ে দর্শকদের উন্মাদনার শেষ নেই। কিন্তু সম্প্রতি এই ছবিকে ঘিরে এমন এক গুঞ্জন রটেছে, যা শুনে অনুরাগীদের কপালে চিন্তার ভাঁজ পড়েছিল। শোনা যাচ্ছিল, ছবির বাজেট নিয়ে নাকি প্রযোজক আদিত্য চোপড়ার সঙ্গে হৃত্বিকের তুমুল মতবিরোধ তৈরি হয়েছে। হৃত্বিক নাকি এই ছবির জন্য ৫০০ কোটি টাকা বাজেট দাবি করেছেন! তবে এই সমস্ত জল্পনাকে এক ফুঁৎকারে উড়িয়ে দিলেন ছবির মূল কাণ্ডারি ও বর্ষীয়ান পরিচালক রাকেশ রোশন। সোজা ভাষায় জানিয়ে দিলেন, এসবই ‘ভিত্তিহীন কথাবার্তা’।
একটি রিপোর্টে দাবি করা হয়েছিল, যশরাজ ফিল্মস (YRF)-এর কর্ণধার আদিত্য চোপড়া ‘ক্রিশ ৪’এর বাণিজ্যিক সাফল্যের কথা মাথায় রেখে বাজেট ৩৫০ কোটির মধ্যে বেঁধে রাখতে চান। অন্যদিকে, হৃত্বিক রোশন এই ছবির হাত ধরেই পরিচালক হিসেবে ডেবিউ করতে চলেছেন। তাই বিশ্বমানের ভিএফএক্স (VFX) এবং অ্যাকশন দৃশ্য উপহার দিতে তিনি প্রায় ৫০০ কোটি টাকার বিশাল বাজেট চেয়েছিলেন। বাজেট মেলেনি বলেই নাকি ছবির কাজ আপাতত থমকে গিয়েছে!
এই জল্পনা ছড়িয়ে পড়তেই সংবাদমাধ্যমের কাছে মুখ খোলেন রাকেশ রোশন। স্পষ্ট ভাষায় তিনি বলেন, “এইসব খবর সম্পূর্ণ অর্থহীন। হৃত্বিক টপ-নচ ভিএফএক্স আর অ্যাকশনের জন্য ৫০০ কোটি চেয়েছেন, আর ওয়াইআরএফ ৩৫০ কোটিতে আটকাতে চাইছে, এসবই বানানো কথা। একটা ভালো ছবি তৈরি করতে সবসময়ই একটু সময় লাগে। আমি নিজেও ক্রিশ-এর প্রতিটি পর্ব তৈরি করতে সময় নিয়েছি।” একই সঙ্গে তিনি আশ্বস্ত করেছেন যে, আদিত্য, হৃত্বিক এবং তাঁর মধ্যে দারুণ বোঝাপড়া রয়েছে। ছবিতে কোনও সমস্যা নেই, সবটাই মসৃণভাবে এগোচ্ছে। ছবি শুরু হতে কেন দেরি হচ্ছে, তার আসল কারণও খোলসা করেছেন বর্ষীয়ান এই মেকার। আসলে চলতি বছরেই হৃত্বিক নিজের একটি নতুন প্রোডাকশন হাউস চালু করেছেন। বর্তমানে সেই কাজ নিয়েই চূড়ান্ত ব্যস্ত তিনি। মজার ছলে রাকেশ বলেন, “ক্রিশ এখন অন্য গ্রহে রয়েছে! আমরা সবাই ওর ডেটের জন্য অপেক্ষা করছি।” তবে তিনি নিশ্চিত করেছেন, চলতি বছরেই ফ্লোরে নামতে চলেছে ‘ক্রিশ ৪’।
নতুন গতি 























