২৮ জুলাই ২০২৬, মঙ্গলবার, ১২ শ্রাবণ ১৪৩৩
২৮ জুলাই ২০২৬, মঙ্গলবার, ১২ শ্রাবণ ১৪৩৩

এবার তৈরী হচ্ছে ‘হীরক রানীর দেশে’ অভিনেত্রী জয়া প্রদা

আনজুম মুনির: যে রাজনৈতিক যুগটা চলে গেলো সেই যুগ নিয়ে বা সেই যুগের প্রধান চরিত্রগুলো নিয়ে গঠিত হতে চলেছে নতুন নতুন ছবি। ২০২৪ সালের অভয়া কাণ্ড নিয়ে তোলপাড় হয়ে গিয়েছিল বাংলা। রাজ্যে পালাবদলের পর অভয়া কাণ্ডের ছায়াতে তৈরি হচ্ছে সিনেমা। ইতিমধ্যেই শঙ্কুদেব পণ্ডা পরিচালিত ‘অভয়া শক্তি’ ছবির আনুষ্ঠানিক ঘোষণা হয়েছে। এই ঘটনার আধারে ‘তিলোত্তমা’ নামের একটি ছবি করতে উদ্যত হয়েছিলেন পরিচালক উজ্জ্বল চট্টোপাধ্যায়। মঙ্গলবার দুপুরে মধ্য কলকাতার একটি নামী হোটেলে ছবি সংক্রান্ত সাংবাদিক সম্মেলনের প্রস্তুতিও সারা হয়ে গিয়েছিল। তবে অনুষ্ঠানের আগে আচমকাই বদলে যায় পরিস্থিতি! কীরকম?

নির্মাতাদের পক্ষ থেকে জানানো হয় ‘তিলোত্তমা’ নামে কোনও ছবি এই মুহূর্তে হচ্ছে না। এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত হওয়ার কথা ছিল অভয়ার মা তথা পানিহাটির বিধায়ক রত্না দেবনাথেরও। তবে এদিন রত্না দেবনাথ অনুপস্থিত ছিলেন। ‘তিলোত্তমা’র বদলে ‘হীরক রানীর দেশে’ নামক ছবি তৈরির কথা ঘোষণা করেন পরিচালক উজ্জ্বল।

এই ছবির মাধ্যমে অনেকদিন পর বাংলা ছবিতে দেখা যাবে জয়াপ্রদাকে। জয়া ছাড়াও এই ছবিতে অভিনয় করবেন বাদশা মৈত্র, রাজনন্দিনী পাল, ভাস্বর চট্টোপাধ্যায়, অমৃতা চট্টোপাধ্যায় সহ আরও অনেকে। ঠিক কী কারণে হঠাৎ এই পিছু হটা? সেই প্রসঙ্গ অবশ্য খোলসা করতে রাজি হননি পরিচালক। তবে পরিচালকের উত্তর নিয়েও ধোঁয়াশা তৈরি হয়েছে।

বীরভূমে অবৈধ ৩২টিরও বেশি রান্নার গ্যাস সিলিন্ডার উদ্ধার, গ্রেপ্তার ১

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

এবার তৈরী হচ্ছে ‘হীরক রানীর দেশে’ অভিনেত্রী জয়া প্রদা

আপডেট : ১১ জুন ২০২৬, বৃহস্পতিবার