০৭ অক্টোবর ২০২৬, বুধবার, ২০ আশ্বিন ১৪৩৩
০৭ অক্টোবর ২০২৬, বুধবার, ২০ আশ্বিন ১৪৩৩

পুজোর মুখে ফের বন্যা, ভূতনীতে ৬-৭ গ্রাম প্লাবিত! বন্ধ সড়ক যোগাযোগ

মালদা: পুজোর মুখে ফের বন্যার জল। গঙ্গার জলস্তর বাড়তেই শনিবার সকাল থেকে নতুন করে প্লাবিত হল মালদার মানিকচকের ভূতনী এলাকার উত্তর চণ্ডীপুর অঞ্চলের ৬-৭টি গ্রাম। হু হু করে জল ঢুকে পড়ায় চরম সমস্যায় পড়েছেন স্থানীয় বাসিন্দারা।
ভূতনীর পুলিনটোলার কাছে রাস্তার উপর দিয়ে তীব্র জলস্রোত বইতে শুরু করায় বন্ধ হয়ে গিয়েছে সড়ক যোগাযোগ। ফলে মানিকচকের সঙ্গে ভূতনীর যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। পরিস্থিতি সামাল দিতে ফের সরকারি নৌকা পরিষেবা চালু করা হয়েছে।
উল্লেখ্য, গত ৩ সেপ্টেম্বর প্রথম দফায় ভয়াবহ বন্যার কবলে পড়েছিল ভূতনী। প্রায় ১৫ দিন জলবন্দি থাকার পর কয়েকদিন আগেই পরিস্থিতি স্বাভাবিক হয়েছিল। কিন্তু তার মধ্যেই ফের গঙ্গার জলস্তর বাড়তে শুরু করায় শনিবার নতুন করে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে।
পুজোর মুখে দ্বিতীয় দফায় বন্যার জেরে উদ্বেগ বেড়েছে এলাকার বাসিন্দাদের। যাতায়াত থেকে দৈনন্দিন জীবন—সব ক্ষেত্রেই সমস্যার আশঙ্কা দেখা দিয়েছে। পরিস্থিতির দিকে প্রশাসনের নজর রয়েছে বলে জানিয়েছেন মানিকচকের বিধায়ক গৌড়চন্দ্র মণ্ডল।

জগৎবল্লভপুরে কংগ্রেসের বিডিও অভিযান, জ্ঞানেশ কুমারের কুশপুতুল দাহ

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

পুজোর মুখে ফের বন্যা, ভূতনীতে ৬-৭ গ্রাম প্লাবিত! বন্ধ সড়ক যোগাযোগ

আপডেট : ৫ অক্টোবর ২০২৬, সোমবার