৩০ জুলাই ২০২৬, বৃহস্পতিবার, ১৪ শ্রাবণ ১৪৩৩

আজান বিতর্ক: রাজ ঠাকরের বিরুদ্ধে এফআইআর দায়ের করল মুম্বই পুলিশ

দেবজিৎ মুখার্জি: আজান বিতর্কে অবশেষে মহারাষ্ট্র নবনির্মাণ সেনা প্রধান রাজ ঠাকরের বিরুদ্ধে এফআইআর দায়ের করল মুম্বই পুলিশ। পাশাপাশি গ্রেফতার হয়েছেন ২৬০ জন এমএনএস কর্মী।

মঙ্গলবারও নিজের বাসভবনের সামনে দাঁড়িয়ে একই হুঁশিয়ারি দেন তিনি। তাঁর বক্তব্য “আমি সমস্ত হিন্দুদের কাছে আবেদন করছি, আগামিকাল ৪ মে, আপনি যদি লাউডস্পিকারে আজানের শব্দ শুনতে পান, সেই সব জায়গায় লাউডস্পিকারে হনুমান চালিশা বাজাবেন। তখনই ওরা লাউডস্পিকারের সমস্যা বুঝতে পারবে।”

জানা গিয়েছে, এমএনএস প্রধানের এই হুমকির পর মহারাষ্ট্রের বিভিন্ন এলাকার মসজিদগুলি লাউডস্পিকার বন্ধ রাখে। কিন্তু আদালতের নির্দেশ সত্বেও মুম্বইয়ের চারকপ এলাকায় মসজিদের সামনে লাউডস্পিকারে হনুমান চালিশা বাজানোর অভিযোগ ওঠে এমএনএস কর্মী-সমর্থকদের বিরুদ্ধে। তাদের গ্রেপ্তারির পরেও রাজ স্পষ্ট জানিয়েছেন, লাউডস্পিকারে আজান বাজানোর বিরুদ্ধে আন্দোলন চলবে।

বীরভূমে টুলু মণ্ডলের আত্মীয়ের বাড়িতে সোনার পাহাড়, উদ্ধার সাড়ে ২৮ কোটি টাকা

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

আজান বিতর্ক: রাজ ঠাকরের বিরুদ্ধে এফআইআর দায়ের করল মুম্বই পুলিশ

আপডেট : ৪ মে ২০২২, বুধবার