০৪ অগাস্ট ২০২৬, মঙ্গলবার, ১৯ শ্রাবণ ১৪৩৩

আনিস হত্যা প্রতিবাদে ফুরফুরার পীরজাদা কাসেম সিদ্দিকীর নেতৃত্বে হাওড়া SP অফিসে ডেপুটেশন

আরিফুল ইসলাম, হাওড়া: আনিস খানের হত্যার প্রতিবাদে আজ আবারো এসপি অফিস ঘেরাও হল। গতকাল ডিওয়াইএফআই ও এসএফআইয়ের বিক্ষোভ কর্মসূচির পর আজ আবারো ফুরফুরা শরীফের পীরজাদা কাসেম সিদ্দিকীর নেতৃত্বে হাওড়া SP অফিসে। গতকাল কাশেম সিদ্দিকীর ঘোষণা মত আজ 16 নম্বর জাতীয় সড়কের পাশ দিয়ে জাতীয় পতাকা নিয়ে শান্তিপূর্ণ ভাবে মিছিল করে কাশেম সিদ্দিকী সহ কয়েকজন প্রতিনিধি অফিসের ভিতরে গিয়ে ডেপুটেশন করে আসেন।

আজকের এই ডেপুটেশন কে ঘিরে সকাল থেকে একটা চাপা উত্তেজনা ছিল এলাকায়, গতকালের ঘটনা থেকে শিক্ষা নিয়ে পুলিশ গোটা এসপি অফিস চত্বর লোহার গার্ডরেল দিয়ে ঘিরে ফেলে, মোতায়েন করা হয় বিশাল পুলিশবাহিনী raf এবং কমব্যাট ফোর্স। ঘটনাস্থলে উপস্থিত ছিলেন খোদ দক্ষিণবঙ্গের এডিজি সিদ্ধাৎ বিনায়ক।

এদিন এসপি অফিসের সামনে দফায় দফায় বিক্ষোভ স্লোগান। আনিসের হত্যাকাণ্ড নিয়ে সিবিআই তদন্তের দাবি তোলে বিক্ষোভ মিছিল থেকে। আজকে কোন রকম বিশৃঙ্খলা ঘটেনি পুলিশের লাঠিচার্জের ও কোন খবর নেই। ফুরফুরা শরীফের পীরজাদা কাসেম সিদ্দিকীর নেতৃত্বে শান্তিপূর্ণ ভাবে ডেপুটেশন করে ফিরে যায় কাসেম সিদ্দিকী ও তার অনুগামীরা।

উত্তরের সিঁড়ির মীর মদন গৌরব সম্মাননা

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

আনিস হত্যা প্রতিবাদে ফুরফুরার পীরজাদা কাসেম সিদ্দিকীর নেতৃত্বে হাওড়া SP অফিসে ডেপুটেশন

আপডেট : ২৮ ফেব্রুয়ারী ২০২২, সোমবার