১০ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার, ২৪ ভাদ্র ১৪৩৩

ব্রিজ থেকে নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করলো এক মানসিক ভারসাম্যহীন মহিলা, ঘটনায় চাঞ্চল্য এলাকায় 

জয়দীপ মৈত্র,দক্ষিণ দিনাজপুর: সাতসকালে ব্রিজের উপর থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হলো এক বয়স্ক মহিলা। ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুরের পুনর্ভবা ব্রিজের উপরের। ঘটনায় চাঞ্চল্য এলাকায়।

মানসিক ভারসাম্যহীনের কারণেই এমন ঘটনা বলে দাবি পরিবারের।

পরিবার সূত্রে জানা গিয়েছে মৃত ওই মহিলার নাম ইতিশীল (৬০) বাড়ি গঙ্গারামপুর থানার ১৭ নম্বর ওয়ার্ডে।

পরিবার সূত্রে খবর, সকালে ঘুম থেকে উঠেই বাড়ি থেকে বেরিয়ে পুনর্ভবা ব্রিজ থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করার উদ্দেশ্যে পৌঁছায়, স্থানীয় লোকজনেরা বিষয়টি দেখতে পেয়ে ওই মহিলাকে জোর করে টোটো করে বাড়ি পাঠিয়ে দেন তারা। কিছুক্ষণ পরেই আবারো সকলের নজরে এড়িয়ে পুনর্ভবা ব্রিজ থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে ওই মহিলা। যে ঘটনা দেখতে পেয়ে ঘটনাস্থলে ভিড় জমায় এলাকার মানুষেরা। খবর দেওয়া হয় গঙ্গারামপুর থানায়, পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। ৪০ বছর ধরে মানসিক ভারসাম্যহীন অবস্থায় ছিল ওই মহিলা বলে জানিয়েছেন মহিলার ভাই। ঘটনায় এলাকাসহ ওই পরিবারের শোকের ছায়া নেমে এসেছে।

১২ বছর পর পাকিস্তানে যাবেন মোদী? ইসলামাবাদে SCO সম্মেলনে আমন্ত্রণ

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

ব্রিজ থেকে নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করলো এক মানসিক ভারসাম্যহীন মহিলা, ঘটনায় চাঞ্চল্য এলাকায় 

আপডেট : ২৮ অক্টোবর ২০২৩, শনিবার