০৮ অগাস্ট ২০২৬, শনিবার, ২৩ শ্রাবণ ১৪৩৩
০৮ অগাস্ট ২০২৬, শনিবার, ২৩ শ্রাবণ ১৪৩৩

পার্ক স্ট্রিটের গোরস্থানটি ছাড়াও আরেক বিখ্যাত গোরস্থান রয়েছে এই রাজ্যে

নিজস্ব প্রতিবেদক:- সিমেট্রি বা গোরস্থান শব্দটি শুনতেই কি আপনার পার্ক স্ট্রিটের কথা মনে পড়ে ? পার্ক স্ট্রিটের গোরস্থানটি ছাড়াও আরেক বিখ্যাত গোরস্থান রয়েছে এই রাজ্যে৷ ওলন্দাজ গোরস্থান। এটি রয়েছে হুগলির চুঁচুড়ায়। দীর্ঘদিন জীর্ণ দশায় থাকার পর অবশেষে এই গোরস্থানের সংস্কারের কাজ শুরু হয়েছে। এই গোরোস্থানটি চুঁচুড়ার ইতিহাসের সাক্ষাৎ নিদর্শন। ঊনবিংশ শতকে চুঁচুড়ায় বসবাসকারী ওলন্দাজরা এই সমাধি ক্ষেত্র তৈরি করেন। হুগলির চন্দননগর যেমন ছিল ফরাসি উপনিবেশ, তেমনি চুঁচুড়া ছিল ওলন্দাজদের উপনিবেশ। তৎকালীন দ্য গভর্নর তিল্লেফার্ট এটির স্থাপনা করেন। তৎকালীন বহু ওলন্দাজদের সমাধি হয়েছে এই সমাধিক্ষেত্রে। উল্লেখযোগ্য, সমাধিগুলির মধ্যে একটি হলো লুকাস যুলিয়েন জুদান্দের। লুকাস ছিলেন তৎকালীন ফরাসি নৌবাহিনীর সেনাপতি।এখানে অবস্থিত সবথেকে পুরাতন সমাধিটির মধ্যে একটি হল স্যার কর্নওয়ালিস জং-এর সমাধি। ওলন্দাজদের হাত থেকে যখন তাদের উপনিবেশের ক্ষমতা হস্তান্তরিত হয় ইংরেজদের হাতে, তখন শেষ ওলন্দাজ গভর্নর ছিলেন ড্যানিয়েল অস্থানি। ১৮২৫ খ্রিস্টাব্দে ইংরেজ কর্তৃপক্ষকে ক্ষমতা তুলে দিয়ে শেষ জীবনে তিনি এখানেই বসবাস করেন। ১৮৪০ সালে তার দেহাবসান হয়। এবং তারও সমাধি রয়েছে এই স্থানে। সমাধিটি ভাস্কর্য শিল্প অলংকৃত শিলালিপি সম্বন্ধিত সমাধিতে অন্তর্নিহিত করা হয়েছে। পরবর্তীতে এই সমাধি ক্ষেত্রটিকে জাতীয় গুরুত্বপূর্ণ সমাধি হিসেবে ঘোষণা করা হয়।

সর্বাধিক পাঠিত

পরিবারের সদস্যদের উপস্থিতিতে বাড়ি থেকে উধাও শিশু, চাঞ্চল্য কোচবিহারে

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

পার্ক স্ট্রিটের গোরস্থানটি ছাড়াও আরেক বিখ্যাত গোরস্থান রয়েছে এই রাজ্যে

আপডেট : ১৩ এপ্রিল ২০২২, বুধবার