০৭ অগাস্ট ২০২৬, শুক্রবার, ২২ শ্রাবণ ১৪৩৩

মেমারিতে তিন কমিউনিস্ট পথিকৃৎকে স্মরণ, সংগ্রামের ঐতিহ্য তুলে ধরলেন বক্তারা

নূর আহমেদ, মেমারি: ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)-র মেমারি-১ (পূর্ব ও পশ্চিম) এরিয়া কমিটির উদ্যোগে বুধবার মেমারির কালীতলায় সুনীল রায় ভবনে কমরেড মুজফফর আহমদ (কাকাবাবু), কমরেড হরেকৃষ্ণ কোঙার এবং শহিদ কমরেড সুনীল রায়ের স্মরণসভা অনুষ্ঠিত হয়। তিন নেতার প্রতিকৃতিতে মাল্যদান এবং ভারতীয় গণনাট্য সংঘ (আইপিটিএ) মেমারি শাখার উদ্বোধনী সংগীতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। এদিন আইপিটিএ-র মেমারি শাখারও আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সিপিআই(এম)-এর পূর্ব বর্ধমান জেলা সম্পাদক সৈয়দ হোসেন। বক্তব্যে তিনি কমরেড মুজফফর আহমদের আদর্শ, ভারতের কমিউনিস্ট আন্দোলনে তাঁর ঐতিহাসিক ভূমিকা এবং পার্টির সাংগঠনিক বিকাশে তাঁর অবদানের কথা তুলে ধরেন। পাশাপাশি বর্ধমানের কৃষক আন্দোলনের অন্যতম রূপকার কমরেড হরেকৃষ্ণ কোঙারের সংগ্রামী জীবন এবং কৃষক আন্দোলনে শহিদ কমরেড সুনীল রায়ের আত্মত্যাগের স্মৃতিও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। সভা পরিচালনা করেন সনৎ ব্যানার্জী। উপস্থিত ছিলেন পীযূষ বিশ্বাস, সঞ্জয় গুই, কৃশানু ভদ্র, অন্তরা দত্ত, আন্তাজ আলি দফাদারসহ পার্টির অন্যান্য নেতা-কর্মীরা।

সর্বাধিক পাঠিত

পরিবারের সদস্যদের উপস্থিতিতে বাড়ি থেকে উধাও শিশু, চাঞ্চল্য কোচবিহারে

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

মেমারিতে তিন কমিউনিস্ট পথিকৃৎকে স্মরণ, সংগ্রামের ঐতিহ্য তুলে ধরলেন বক্তারা

আপডেট : ৭ অগাস্ট ২০২৬, শুক্রবার