নন্দীগ্রাম: রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়ের পূর্ব মেদিনীপুর সফরের পরেই নড়েচড়ে বসল জেলা স্বাস্থ্য দপ্তর। নন্দীগ্রাম স্বাস্থ্য জেলায় বৈধ নথিপত্র ছাড়া পরিচালিত ২৮টি ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে বন্ধের নোটিশ জারি করেছে স্বাস্থ্য দপ্তর। সম্প্রতি চার দিনের জেলা সফরে স্বাস্থ্যমন্ত্রী পূর্ব মেদিনীপুর ও নন্দীগ্রাম—দুই স্বাস্থ্য জেলার একাধিক হাসপাতাল পরিদর্শন করেন। কোথাও স্বাস্থ্য পরিষেবায় সন্তোষ প্রকাশ করলেও, কোথাও পরিষেবার মান নিয়ে অসন্তোষও জানান তিনি। এরপর সাংবাদিক বৈঠকে নন্দীগ্রাম স্বাস্থ্য জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডা. অসিতকুমার দেওয়ান জানান, কয়েক মাস আগে জেলার বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে একাধিক অনিয়ম ধরা পড়ে। সে সময় কয়েকটি কেন্দ্র বন্ধের নির্দেশ দেওয়া হলেও, অভিযোগ কিছু প্রতিষ্ঠান পুনরায় অবৈধভাবে পরিষেবা চালিয়ে যাচ্ছে। তিনি জানান, সাম্প্রতিক পরিদর্শনে স্বাস্থ্য দপ্তরের প্রতিনিধিদল ২৮টি ডায়াগনস্টিক সেন্টারের প্রয়োজনীয় বৈধ নথিপত্র না থাকায় সেগুলিকে আপাতত বন্ধ রাখার নোটিশ দিয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বৈধ কাগজপত্র জমা দিয়ে অনুমোদন পাওয়ার পরেই পুনরায় পরিষেবা চালু করতে পারবে। স্বাস্থ্য দপ্তরের এই পদক্ষেপকে অবৈধ স্বাস্থ্য পরিষেবার বিরুদ্ধে কঠোর অবস্থানেরই প্রতিফলন বলে মনে করা হচ্ছে। প্রশাসনের দাবি, নিয়মবহির্ভূতভাবে পরিচালিত কোনও স্বাস্থ্য প্রতিষ্ঠানকেই আর ছাড় দেওয়া হবে না।
০৬ অগাস্ট ২০২৬, বৃহস্পতিবার, ২১ শ্রাবণ ১৪৩৩
BREAKING :
স্বাস্থ্যমন্ত্রীর সফরের পর কড়া পদক্ষেপ, নন্দীগ্রাম স্বাস্থ্য জেলায় ২৮ ডায়াগনস্টিক সেন্টারে বন্ধের নোটিশ
-
নতুন গতি - আপডেট : ৬ অগাস্ট ২০২৬, বৃহস্পতিবার
- 9
সর্বাধিক পাঠিত
নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder





















