০৭ অগাস্ট ২০২৬, শুক্রবার, ২২ শ্রাবণ ১৪৩৩

১০০ ফুটের তিরঙ্গা হাতে এবিভিপির শোভাযাত্রা, দেশপ্রেমের বার্তা দুর্গাপুরে

দুর্গাপুর: স্বাধীনতা দিবসের প্রাক্কালে দেশপ্রেম, জাতীয় ঐক্য ও স্বাধীনতার চেতনা ছড়িয়ে দিতে ১০০ ফুট দীর্ঘ জাতীয় পতাকা নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করল অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (এবিভিপি)। বৃহস্পতিবার দুর্গাপুরের মাইকেল মধুসূদন মেমোরিয়াল কলেজ প্রাঙ্গণ থেকে শোভাযাত্রার সূচনা হয়। সেখান থেকে অংশগ্রহণকারীরা হাতে তিরঙ্গা নিয়ে দেশাত্মবোধক গান ও জাতীয়তাবাদী স্লোগানের মধ্য দিয়ে পদযাত্রা করে সিটি সেন্টার পর্যন্ত পৌঁছান। শোভাযাত্রায় বিভিন্ন বয়সের ছাত্র-ছাত্রী ও এবিভিপির সদস্যরা অংশ নেন। পথচলতি মানুষও এই উদ্যোগকে স্বাগত জানান। সংগঠনের দাবি, স্বাধীনতার আদর্শ, জাতীয় সংহতি এবং দেশপ্রেমের বার্তা সমাজের সর্বস্তরে পৌঁছে দেওয়াই ছিল এই কর্মসূচির মূল লক্ষ্য। এবিভিপির পক্ষ থেকে জানানো হয়েছে, আসন্ন স্বাধীনতা দিবস উপলক্ষে ‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচিকে সফল করতেই এই শোভাযাত্রার আয়োজন করা হয়েছে।
সর্বাধিক পাঠিত

পরিবারের সদস্যদের উপস্থিতিতে বাড়ি থেকে উধাও শিশু, চাঞ্চল্য কোচবিহারে

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

১০০ ফুটের তিরঙ্গা হাতে এবিভিপির শোভাযাত্রা, দেশপ্রেমের বার্তা দুর্গাপুরে

আপডেট : ৭ অগাস্ট ২০২৬, শুক্রবার