০৬ অগাস্ট ২০২৬, বৃহস্পতিবার, ২১ শ্রাবণ ১৪৩৩

রাস্তা সংস্কারের নামে তোলাবাজির অভিযোগ, মঙ্গলাহাটে বিক্ষোভ; আটক কয়েকজন

সংবাদ প্রতিবেদন: এশিয়ার অন্যতম বৃহৎ বস্ত্র বিপণি হাওড়ার ঐতিহ্যবাহী মঙ্গলাহাটে রাস্তা সংস্কারের নামে ব্যবসায়ীদের কাছ থেকে জোর করে টাকা তোলার অভিযোগে উত্তেজনা ছড়াল। অভিযোগ, একদল যুবক দীর্ঘদিন ধরে ছোট-বড় বিভিন্ন ব্যবসায়ীর কাছ থেকে চাঁদা আদায় করছিল। মঙ্গলবার হাট চলাকালীন ব্যবসায়ীদের একাংশ এর প্রতিবাদ জানিয়ে পুলিশে অভিযোগ করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত কয়েকজনকে আটক করে থানায় নিয়ে যায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু হয়েছে। ব্যবসায়ীদের দাবি, পোড়া মঙ্গলা হাট সংলগ্ন রাস্তা দীর্ঘদিন ধরেই বেহাল। সেই রাস্তা সংস্কারের অজুহাত দেখিয়ে অবৈধভাবে অর্থ আদায় করা হচ্ছিল। তাঁরা বলেন, ব্যবসার স্বার্থে আর কোনও ধরনের তোলাবাজি বরদাস্ত করা হবে না। স্থানীয় ব্যবসায়ীদের একাংশের দাবি, সরকার বদলেছে, তাই মঙ্গলা হাট এলাকায় দীর্ঘদিনের তোলাবাজির সংস্কৃতিরও অবসান হওয়া উচিত। প্রবীণ ব্যবসায়ীদের কথায়, এই এলাকায় তোলাবাজি বহু বছরের সমস্যা। এবার প্রশাসনের কড়া পদক্ষেপে স্থায়ী সমাধান হবে বলেই তাঁদের আশা।
সর্বাধিক পাঠিত

তরুণীকে তিনদিন ধরে ধর্ষণ তিন সিভিক ভলেন্টিয়ারের, গ্রেফতার ১

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

রাস্তা সংস্কারের নামে তোলাবাজির অভিযোগ, মঙ্গলাহাটে বিক্ষোভ; আটক কয়েকজন

আপডেট : ৬ অগাস্ট ২০২৬, বৃহস্পতিবার