১০ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার, ২৪ ভাদ্র ১৪৩৩

খনির কাজ শুরুর আগে পূনর্বাসনের দাবিতে জনমত গঠনে প্রচার অভিযান

সেখ রিয়াজুদ্দিন, বীরভূম:- বীরভূম জেলার মহম্মদ বাজার এলাকায় ডেউচা পাচামি খোলা মুখ কয়লা খনি চালুর আগে পুনর্বাসনের দাবিতে উক্ত এলাকায় জনমত গঠনে প্রচার অভিযান চালানো হয় এস ইউ সি আই (কমিউনিস্ট) পার্টির পক্ষ থেকে।

পুনর্বাসনের কোন ব্যবস্থা না করেই খনির কাজ শুরু করার বিরুদ্ধে এবং কয়লা প্রকল্পের ডিটেলস প্রজেক্ট রিপোর্ট (ডিপিআর), শ্বেতপত্র প্রকাশের দাবিতে জনমত গড়ে তুলতে ঐ এলাকায় দলের প্রচার অভিযান চালানো হয় রবিবার । এস ইউ সি আই (কমিউনিস্ট) পার্টির বীরভূম জেলা কমিটির সম্পাদক মদন ঘটকের নেতৃত্বে ১৪ জনের একটি প্রতিনিধি দল ডেউচা, মথুরাপাহাড়ি, হাড়মাডাঙ্গা, দেওয়ানগঞ্জ, হরিণসিংঙ্গা প্রভৃতি গ্রামগুলিতে প্রচার অভিযান সংগঠিত করেন।

দলের পক্ষ থেকে জানানো হয় এলাকার আদিবাসী সহ বহু মানুষ স্বতঃস্ফূর্তভাবে সাড়া দেন এবং আন্দোলনে অঙ্গীকারবদ্ধ হন ও এলাকায় মিটিং, কমিটি গঠনে সম্মত হন।

১২ বছর পর পাকিস্তানে যাবেন মোদী? ইসলামাবাদে SCO সম্মেলনে আমন্ত্রণ

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

খনির কাজ শুরুর আগে পূনর্বাসনের দাবিতে জনমত গঠনে প্রচার অভিযান

আপডেট : ১৩ ফেব্রুয়ারী ২০২২, রবিবার