১০ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার, ২৪ ভাদ্র ১৪৩৩

যাত্রী সেজে কেপমারি! ধৃত দুই তরুণী

  • নতুন গতি
  • আপডেট : ১১ ফেব্রুয়ারী ২০২২, শুক্রবার
  • 43

বর্ধমান: যাত্রী সেজে কেপমারি! বর্ধমান পুলিশের জালে ধরা পরলো দুই তরুণী – আয়েষা রায় এবং এসবেরিয়া বেদী।

এই চাঞ্চল্যকর ঘটনাটি জানান ভাতারের নর্জা এলাকার রাইসমিল মালিক অরূপ ভট্টাচার্য। তিনি বলেন “বুধবার বর্ধমান শহরের বিভিন্ন জায়গা থেকে পাওনা টাকা তুলে ফিরছিলাম আমি। সেই সময় আমার ব্যাগ থেকে নগদ ২ লক্ষ ৪১ হাজার টাকা লোপাট করে দুই তরুণী।”

তিনি আরো জানান “বাসে সেই সময় কিছুটা ভিড় ছিল। এক দল মহিলার মধ্যে দু’তিন জন আমার গা ঘেঁষে দাঁড়িয়েছিল। কিছুটা যাওয়ার পর ওই মহিলারা সকলেই নেমে যান। তখন নজরে পড়ে, আমার টাকার ব্যাগ ব্লেড দিয়ে কাটা। ভিতরে টাকাও ছিল না।”

অভিযোগ পেয়ে পুলিশ বর্ধমান-কাটোয়া রোড ধরে তল্লাশি শুরু করে। তাতে আয়েষাকে সন্দেহের বশে আটক করা হয়। পুলিশের দাবি, সে জিজ্ঞাসাবাদের সময় টাকা কেপমারির কথা স্বীকার করে। এরপর বুধবার রাতে আমোদপুরে অভিযান চালিয়ে অন্য অভিযুক্তকেও গ্রেফতার করা হয়। তবে লোপাট হওয়া টাকা এখনও উদ্ধার করতে পারেনি পুলিশ। মহিলাদের একটি গ্যাং এই ধরনের কেপমারির সঙ্গে যুক্ত বলে জানতে পেরেছে পুলিশ।

সর্বাধিক পাঠিত

১২ বছর পর পাকিস্তানে যাবেন মোদী? ইসলামাবাদে SCO সম্মেলনে আমন্ত্রণ

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

যাত্রী সেজে কেপমারি! ধৃত দুই তরুণী

আপডেট : ১১ ফেব্রুয়ারী ২০২২, শুক্রবার