৭ নভেম্বর, জামালপুর : পূর্ব বর্ধমানের জামালপুর থানার বেরুগ্রাম অঞ্চলের হৈবতপুর এলাকা থেকে এক মহিলার অর্ধনগ্ন পোড়া অবস্থায় দেহ উদ্ধার করে জামালপুর থানার পুলিশ।
এলাকা সূত্রে জানা যায় সকালে এক বাচ্চা হাঁটতে যাওয়ার সময় এখানে পোড়া গন্ধ পায়। তারপর সে ওই জায়গায় গিয়ে দেখে এক মহিলা পুড়ে গিয়ে মরে পড়ে আছে। তারপর সে এলাকার মানুষকে গিয়ে ঘটনার বিস্তারিত জানায়। এলাকাবাসী পুলিশে খবর দিলে পুলিশ এসে বডি উদ্ধার করে জামালপুর হাসপাতালে নিয়ে যায়। এলাকা সূত্রে আরও জানা যায় প্রাথমিক পর্যায়ে মনে করা হচ্ছে মহিলাকে বাইরে কোথাও থেকে নিয়ে এসে এখানে মেরে পুড়িয়ে ফেলা হয়েছে। মৃত মহিলার নাম পরিচয় এখনো জানা যায়নি। জামালপুর থানার পুলিশ তদন্ত শুরু করেছে
১৩ সেপ্টেম্বর ২০২৬, রবিবার, ২৭ ভাদ্র ১৪৩৩
BREAKING :
বেরুগ্রাম অঞ্চলের এক মহিলা মৃত পোড়া দেহ উদ্ধার করে জামালপুর থানার পুলিশ
-
নতুন গতি - আপডেট : ৭ নভেম্বর ২০২১, রবিবার
- 36
সর্বাধিক পাঠিত
নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder





























