নতুন গতি, মেদিনীপুর: মেদিনীপুরের সংগঠন সংকল্প ফাউন্ডেশনের উদ্যোগে মেদিনীপুর সদর ব্লকের বিষরা গ্রামে শবর পাড়ার ৯০ টি পরিবারের হাতে নতুন ব্স্ত্র তুলে দেওয়া হয় । আদিম জনজাতিদের এক ও অন্যতম প্রাচীন উৎসব “বঁধনা পরব “। এই উৎসবে শবররা নতুন পোশাক পরেন। তাই তাদের পাশে থাকতে সংকল্প ফাউন্ডেশন প্রতি বছরের মত এবছর ও হৃদয়াতুর প্রয়াস নিয়েছে।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক
মুকুল সামন্ত ও শম্ভু মুখার্জি , সংকল্প ফাউন্ডেশনের ডাইরেক্টর ডঃ শান্তনু পাণ্ডা সহ অন্যান্যরা।
এদিন অনুষ্ঠানের সূচনা করেন ও বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টা গোপাল সাহা।
সম্পাদিকা পারমিতা সাউ বলেন, “লোধা/শবর দের মধ্যে নতুন পোশাক দান করতে পেরে আমরা আনন্দিত, আগামী দিনে এই গ্রামে স্বাস্থ্য পরিক্ষা শিবির করবো”। সংকল্প ফাউন্ডেশনের সদস্য দীপেশ দে উদ্বোধনী সংগীত পরিবেশন করেন। সমগ্র অনুস্ঠানের সঞ্চালনা করেন পিন্টু সাউ ও আনিস সাউ।
১৩ সেপ্টেম্বর ২০২৬, রবিবার, ২৭ ভাদ্র ১৪৩৩
BREAKING :
শবর জনজাতিদের বঁধনা পরব উৎসব উপলক্ষে বস্ত্র বিতরণ কর্মসূচি স্বেচ্ছাসেবী সংগঠনের
-
নতুন গতি - আপডেট : ২ নভেম্বর ২০২১, মঙ্গলবার
- 29
সর্বাধিক পাঠিত
নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder





























