১৮ সেপ্টেম্বর ২০২৬, শুক্রবার, ১ আশ্বিন ১৪৩৩

ইয়াসের অভিঘাতে একইসঙ্গে মৃত্যু হল দুই নাতি সহ ঠাকুরমার

মালদাঃ- ইয়াসের অভিঘাতে একইসঙ্গে মৃত্যু হল দুই নাতি সহ ঠাকুরমার৷ গতকাল রাতে ঘটনাটি ঘটেছে চাঁচল ২ নং ব্লকের ললিয়াবাড়ি গ্রামে৷মৃতরা হলেন তানু সোরেন (৫০), রোহিত টুডু (৭) ও রাহুল টুডু (৫)৷ ইয়াসের প্রভাবে গতকাল সকাল থেকেই জেলা জুড়ে প্রবল বৃষ্টি শুরু হয়৷রাতে এক ঘরে দুই নাতিকে নিয়ে ঘুমিয়ে ছিলেন তানু৷ তাঁদের পাশেই বাঁশের মাচায় রাখা ছিল বড় বড় ধানের বস্তা৷ বৃষ্টিতে বাঁশের মাচা বসে যায়৷ তাতেই ধানের বস্তাগুলি তিনজনের উপর পড়ে যায়৷ বিষয়টি নজরে আসতেই পরিবারের কর্তা দশরথ টুডু বস্তাগুলি সরানোর চেষ্টা করেন৷পারেননি৷ তাঁর চিৎকারে ছুটে আসে প্রতিবেশীরাও৷ সবাই মিলে ধানের বস্তা সরিয়ে দেখেন, ততক্ষণে মৃত্যু হয়েছে তিনজনেরই৷

খবর পেয়ে আজ সকালে দশরথের বাড়িতে ছুটে যান এলাকার বিধায়ক আবদুর রহিম বকশি৷ তিনি বিপন্ন ওই পরিবারকে সবরকম সাহায্যের প্রতিশ্রুতির পাশাপাশি দেহগুলি সৎকারের ব্যবস্থা করেন বিধায়ক৷

সর্বাধিক পাঠিত

ফুড ইন্সপেক্টরহীন ময়নাগুড়ি পুরসভা, খাদ্য সুরক্ষা নিয়ে প্রশ্ন

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

ইয়াসের অভিঘাতে একইসঙ্গে মৃত্যু হল দুই নাতি সহ ঠাকুরমার

আপডেট : ২৮ মে ২০২১, শুক্রবার