২৪ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার, ৭ আশ্বিন ১৪৩৩

নাগরিকত্ব সংশোধনী বিলের প্রতিলিপি পুড়িয়ে বামেদের প্রতিবাদ চাঁচলে

  • নতুন গতি
  • আপডেট : ১৯ ডিসেম্বর ২০১৯, বৃহস্পতিবার
  • 38

উজির আলী, নতুন গতি, চাঁচল:এন.আর.সি ও সি.এ.এ বিলের প্রতিবাদে এবার পথে নামল বামেরা। বৃহস্পতিবার কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন ও ফেডারেশন আহ্বানের ‘নো’ এনআরসি ‘নো’ ক্যাবের বিরোধিতায় চাঁচল সদরে একটি বিক্ষোভ মিছিল বের করেন তারা। যা গোটা চাঁচল শহর পরিক্রমা করে চাঁচল বাসস্ট্যান্ডে এসে শেষ হয়।

এদিনের এই বিক্ষোভ মিছিলে সামিল হয়েছিলেন সিপিআইএমের রাজ্য কমিটির সদস্য জামিল ফিরদৌস সহ বহু কর্মী ও সমর্থকেরা।
এদিন নাগরিকত্ব সংশোধনীর বিলের প্রতিলিপি আগুনে পুড়িয়ে বিক্ষোভ দেখান বাম কর্মীরা।বৃহস্পতিবার বামেদের প্রতিবাদ মিছিলে এমনটাই ছবি ধরা পরলো আমাদের নতুন গতির ক্যামেরায়।

পাশাপাশি এদিন নজরুল বাসস্ট্যান্ডে এন আর সি ও সি এ এ বিলের প্রতিবাদে একটি পথসভাও করেন তারা।

সর্বাধিক পাঠিত

বর্ধমান সেন্ট্রাল কো-অপারেটিভের উদ্যোগে ৭৪তম বিশ্বকর্মা পূজা ও মিলন উৎসব উদযাপিত।

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

নাগরিকত্ব সংশোধনী বিলের প্রতিলিপি পুড়িয়ে বামেদের প্রতিবাদ চাঁচলে

আপডেট : ১৯ ডিসেম্বর ২০১৯, বৃহস্পতিবার