২২ সেপ্টেম্বর ২০২৬, মঙ্গলবার, ৫ আশ্বিন ১৪৩৩

অতি ভারী বৃষ্টির আশংকায় রেড অ্যালার্ট জারি করা হয়েছে কেরালায়

 নতুন গতি নিউজ ডেস্ক। আসাম ও বিহার দুই রাজ্য মিলিয়ে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৫৫। বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে দুই রাজ্যে। এ দিকে, উত্তরপ্রদেশেও বৃষ্টিজনিত কারণে প্রাণ গিয়েছে ১৪ জনের। অতি ভারী বৃষ্টির আশংকায় রেড অ্যালার্ট জারি করা হয়েছে কেরালায়।

জাতীয় আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী ২৪ ঘণ্টায় কেরালার ৬ জেলায় ২০৪ মিমি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণের পাশাপাশি উত্তরেও চলছে প্রবল বৃষ্টি। পঞ্জাব ও হরিয়ানায় দু দিন ধরে চলছে অঝোরে বৃষ্টি।

এ দিকে, বিহারে মঙ্গলবার বিকেল পর্যন্ত হড়বা বানে মৃত্যু হয়েছে কমপক্ষে ৩৩ জনের। ১৬ জেলায় ক্ষতিগ্রস্ত ২৫.৭১ লাখ মানুষ। আধিকারিকরা জানিয়েছেন, নেপালে নাগাড়ে বৃষ্টি ও প্রচুর জল ছাড়ার কারণে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে বিহারে। নিরাপদ স্থানে সরানো হয়েছে লক্ষাধিক মানুষকে।

অসমে বন্যার কবলে ৩৩টি জেলা। এখনও পর্যন্ত মৃতের সংখ্যা ১৭। প্রকৃতির রোষে ক্ষতিগ্রস্ত ৪৫ লাখেরও বেশি মানুষ। রাজ্যের বিপর্যয় মোকাবিলা দফতর জানিয়েছে, গুয়াহাটি-সহ প্রায় সব বন্যাকবলিত জেলাতেই বিপদসীমার উপর দিয়ে বইছে ব্রহ্মপুত্র ও তার শাখা নদীগুলি।

বর্ধমান সেন্ট্রাল কো-অপারেটিভের উদ্যোগে ৭৪তম বিশ্বকর্মা পূজা ও মিলন উৎসব উদযাপিত।

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

অতি ভারী বৃষ্টির আশংকায় রেড অ্যালার্ট জারি করা হয়েছে কেরালায়

আপডেট : ১৭ জুলাই ২০১৯, বুধবার