২৫ সেপ্টেম্বর ২০২৬, শুক্রবার, ৮ আশ্বিন ১৪৩৩

বাস ও মোটর বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত ১ আহত ১

মালদা, ২৫, জুন : বাস ও মোটর বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত ১ আহত ১। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকাল সাড়ে ১১ টা নাগাদ, ইংরেজবাজার থানার অমৃতি বটতলী এলাকায় মালদা মানিকচক রাজ্য সড়কে। আহতকে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করে স্থানীয়রা। ঘটনাস্থলে ১ বাইক আরোহীর মৃত্যু হয় বলে জানা গিয়েছে। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। তারা তদন্ত শুরু করেছে। যদিও মৃত ও আহতর নাম-পরিচয় জানতে পারেনি পুলিশ।

জানা গিয়েছে, মানিকচকের দিক থেকে একটি যাত্রী বোঝায় বেসরকারি বাস মালদা শহরে ঢুকছিল। উল্টো দিক দিয়ে মানিকচকের পথে যাচ্ছিল মোটরবাইকে চেপে দুই যুবক। বটতলী এলাকায় দুর্ঘটনা ঘটলে বাসের চাকায় চাপা পরে ঘটনাস্থলেই মৃত্যু হয় এক বাইক আরোহীর।অন্যদিকে আশঙ্কাজনক অবস্থায় আহতকে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তর জন্য মর্গে পাঠায়। পুলিশ ঘাতক বাসটিকে আটক করে ঘটনার তদন্ত শুরু করেছে।

বর্ধমান সেন্ট্রাল কো-অপারেটিভের উদ্যোগে ৭৪তম বিশ্বকর্মা পূজা ও মিলন উৎসব উদযাপিত।

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

বাস ও মোটর বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত ১ আহত ১

আপডেট : ২৬ জুন ২০১৯, বুধবার