মঞ্জুর মোল্লা, নতুন গতি ওয়েব ডেস্ক: লোকসভা নির্বাচনে গোটা রাজ্যের পাশাপাশি মালদা জেলায় ভালো ফলাফলের পরও বিজেপিতে বড়সড় ভাঙন ধরল। তৃণমূলের “জয় হিন্দ” বাহিনীর ইংলিশবাজার টাউন সভাপতি সন্দীপ রায়ের নেতৃত্বে পাঁচ শতাধিক বিজেপি মহিলা কর্মী যোগদান করল তৃণমূলে। দলত্যাগী মহিলা বিজেপি কর্মীদের হাতে তৃণমূলের দলীয় ঝান্ডা তুলে দেন সভাপতি সন্দীপ রায়। জানা যায়, এই মর্মে এদিন মালদা শহরের ঝলঝলিয়া এলাকায় একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। এদিনেই অনুষ্ঠানের মধ্যে দিয়ে এই যোগদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ বিষয়ে তৃণমূল “জয় হিন্দ” বাহিনীর ইংলিশবাজার টাউন সভাপতি সন্দীপ রায় জানান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন দিকে দিকে ছড়িয়ে পড়েছে। কন্যাশ্রী থেকে যুবশ্রী সবুজ সাথী। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একাধিক প্রকল্প রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে শামিল হতে স্বেচ্ছায় ওই মহিলা বিজেপি কর্মীরা তৃণমূল “জয় হিন্দ” বাহিনীতে যোগদান করেন।
২৪ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার, ৭ আশ্বিন ১৪৩৩
BREAKING :
বিজেপির ভাঙন ধরিয়ে পাঁচশোরও বেশি মহিলা কর্মীর যোগ দান তৃণমূলের “জয় হিন্দ” বাহিনীতে
-
নতুন গতি - আপডেট : ১৮ জুন ২০১৯, মঙ্গলবার
- 46
সর্বাধিক পাঠিত
নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder






























