০৯ অক্টোবর ২০২৬, শুক্রবার, ২২ আশ্বিন ১৪৩৩

আগমনির আলোয় জোড়াসাঁকোয় শারদ-আবাহন

মোল্লা জসিমউদ্দিন : মহালয়ার প্রাক্কালে আগমনির আবাহনে মুখর হয়ে উঠল জোড়াসাঁকো ঠাকুরবাড়ি। বুধবার সন্ধ্যায় রবীন্দ্রভারতী সোসাইটির শিল্পী-সদস্যরা প্রশস্ত পাঠাগার কক্ষে ‘আগমনির আলোয়’ শীর্ষক মনোজ্ঞ সাংস্কৃতিক প্রযোজনা পরিবেশন করেন।
কবিগুরুর ‘নবকুন্দধবলদলসুশীতলা’ গান দিয়ে সূচনা হয় অনুষ্ঠানের। দেবী স্তোত্রপাঠ, দেবী মহিমার গীতি, রবীন্দ্রসংগীত ও ভাষ্যপাঠের সমন্বয়ে তৈরি এই আলেখ্যটির পরিকল্পনা, সংকলন ও রচনা করেন সুমিত অধিকারী। ভাষ্যপাঠে ছিলেন পিয়ালী ঘোষ, সুভদ্রা গোহ ও সুমিত অধিকারী। সংগীত পরিবেশন করেন শম্পা কুন্ডু, প্রকৃতি ব্যানার্জী, মধুমিতা নন্দী, দেবশ্রী মুখার্জী, ছবি দে, ভাস্বর মুখার্জী ও হিমাদ্রী মুখোপাধ্যায়।
অনুষ্ঠানের সূচনায় সাধারণ সম্পাদক সিদ্ধার্থ মুখোপাধ্যায় ঠাকুরবাড়ির দুর্গাপূজার ইতিহাস তুলে ধরেন। পরে অরিন্দম মুখোপাধ্যায় পরিবেশন করেন পুরাতনী আগমনি ও বৈঠকি গানের সম্ভার। অনুষ্ঠান সঞ্চালনা করেন নন্দিনী লাহা। উপস্থিত ছিলেন সোসাইটির অসংখ্য সদস্য।

বোলপুরে রাজধানী সার্কাসের শুভ উদ্বোধন, প্রথম দিনেই দর্শকদের ভিড়

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

আগমনির আলোয় জোড়াসাঁকোয় শারদ-আবাহন

আপডেট : ৯ অক্টোবর ২০২৬, শুক্রবার