০৯ অক্টোবর ২০২৬, শুক্রবার, ২২ আশ্বিন ১৪৩৩

কল্যাণী বিশ্ববিদ্যালয়ে জার্নালিজম সার্টিফিকেট কোর্সের দশম ব্যাচের সূচনা হল

আব্দুল গফফার, নতুন গতি, কল্যাণী: শারদোৎসবের প্রাক্কালে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে কল্যাণী বিশ্ববিদ্যালয়ে জার্নালিজম সার্টিফিকেট কোর্সের দশম ব্যাচের সূচনা হল। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের বিদ্যাসাগর সভাগৃহে আয়োজিত অনুষ্ঠানে নবম ব্যাচের শিক্ষার্থীদের হাতে শংসাপত্রও তুলে দেওয়া হয়। উদ্বোধনী সংগীত ও প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক কল্লোল পাল। উপস্থিত ছিলেন সহ-উপাচার্য অধ্যাপক পার্থপ্রতিম সরকার, প্রধান অতিথি প্রসার ভারতীর কনসাল্টিং এডিটর প্রসেনজিৎ বক্সী এবং আকাশবাণী কলকাতার অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর (নিউজ) সন্দীপন দাশগুপ্ত। এছাড়াও উপস্থিত ছিলেন বাংলা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক সাবিত্রী নন্দ চক্রবর্তী, জার্নালিজম সার্টিফিকেট কোর্সের ডিরেক্টর অধ্যাপক সুদীপ্ত বিশ্বাস-সহ শিক্ষক-শিক্ষিকা ও পড়ুয়ারা। অনুষ্ঠানে সাংবাদিকতায় তথ্য যাচাই ও দায়িত্বশীল সংবাদ পরিবেশনের গুরুত্ব তুলে ধরেন প্রসেনজিৎ বক্সী। তিনি বলেন, সামাজিক মাধ্যমে লাইভ সম্প্রচারের ক্ষেত্রে সতর্কতা জরুরি। সরকারি অনুষ্ঠান বা গুরুত্বপূর্ণ কার্যক্রমের সরাসরি সম্প্রচারে কখনও সংবেদনশীল তথ্য প্রকাশ্যে চলে আসতে পারে। তাই সংবাদ সম্প্রচারের আগে তথ্যের সত্যতা যাচাই এবং দায়িত্বশীলতার সঙ্গে তা পরিবেশনের উপর জোর দেন তিনি। অন্যান্য অতিথিরাও ডিজিটাল প্ল্যাটফর্মে ভিউ বাড়ানোর প্রতিযোগিতার ফলে সংবাদমাধ্যমের নিরপেক্ষতা ও বস্তুনিষ্ঠতা যাতে ক্ষুণ্ণ না হয়, সে বিষয়ে সতর্ক করেন। শেষে শিক্ষক-শিক্ষার্থী ও অতিথিদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান ‘আগমনী উৎসব’।

বোলপুরে রাজধানী সার্কাসের শুভ উদ্বোধন, প্রথম দিনেই দর্শকদের ভিড়

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

কল্যাণী বিশ্ববিদ্যালয়ে জার্নালিজম সার্টিফিকেট কোর্সের দশম ব্যাচের সূচনা হল

আপডেট : ৯ অক্টোবর ২০২৬, শুক্রবার