শিলিগুড়ি: দুর্গাপুজো উপলক্ষে রাজ্য সরকারের তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে রাজ্যের সাতটি জায়গায় বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। তার মধ্যে শিলিগুড়ির কাওয়াখালী ময়দানে আগামী ১১ ও ১২ অক্টোবর দু’দিনের বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই অনুষ্ঠানকে কেন্দ্র করে বৃহস্পতিবার শিলিগুড়ির পূর্ত দপ্তরের পরিদর্শন বাংলোয় একটি বৈঠক করেন রাজ্যের পর্যটন তথা পরিশোধীয় মন্ত্রী শংকর ঘোষ। বৈঠকে উপস্থিত ছিলেন শিলিগুড়ির মহকুমা শাসক, তথ্য ও সংস্কৃতি দপ্তরের আধিকারিক-সহ অন্যান্যরা। মন্ত্রী শংকর ঘোষ জানান, ১১ অক্টোবর সংগীত পরিবেশন করবেন তীর্থ ভট্টাচার্য। ১২ অক্টোবর সংগীত পরিবেশন করবেন অন্তরা মিত্র। পাশাপাশি দু’দিনই স্থানীয় বিভিন্ন ব্যান্ডের সাংস্কৃতিক অনুষ্ঠান থাকবে। শংকর ঘোষ বলেন, দুর্গাপুজোকে সামনে রেখে রাজ্যের মোট সাতটি জায়গায় এই ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। ১০ অক্টোবর কলকাতার ইডেন গার্ডেনে যে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, তারই আদলে রাজ্যের অন্যান্য প্রান্তেও কর্মসূচি নেওয়া হয়েছে। মন্ত্রী আরও জানান, অতীতে এই ধরনের সরকারি অনুষ্ঠান মূলত কলকাতাকেন্দ্রিক ছিল। বর্তমানে সমবণ্টনের মাধ্যমে রাজ্যের বিভিন্ন প্রান্তে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে।
০৯ অক্টোবর ২০২৬, শুক্রবার, ২২ আশ্বিন ১৪৩৩
BREAKING :
পুজোয় উত্তরবঙ্গে সরকারি চমক, কাওয়াখালীতে দুই দিন মাতাবেন তীর্থ-অন্তরা
-
নতুন গতি - আপডেট : ৯ অক্টোবর ২০২৬, শুক্রবার
- 19
সর্বাধিক পাঠিত
নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder





























