হাসান লস্কর, কুলতলী, দক্ষিণ ২৪ পরগনা: কুলতলির জনজীবনের একাধিক সমস্যা ও সাধারণ মানুষের দাবি নিয়ে ১৪ দফা দাবিতে কুলতলী ব্লক প্রশাসনের কাছে ডেপুটেশন দিল এসইউসিআই (কমিউনিস্ট)। দলের কর্মী-সমর্থকদের উপস্থিতিতে বিডিওর হাতে দাবিপত্র তুলে দেওয়া হয়। ডেপুটেশনে জামতলা–কিশোরীমোহনপুর, জামতলা–কৈখালি ও জামতলা–হেরাভাঙা-সহ বিভিন্ন বেহাল রাস্তা দ্রুত সংস্কারের দাবি জানানো হয়। প্রতিটি গ্রাম পঞ্চায়েতের খারাপ রাস্তাও মেরামতের দাবি রয়েছে। এছাড়াও বাদ পড়া মহিলাদের অন্নপূর্ণা যোজনার আওতায় আনা, বার্ধক্য, বিধবা ও প্রতিবন্ধী ভাতা চালু, বন্ধ রেশন কার্ড পুনরায় সক্রিয় এবং এসআইআর বা অন্য কারণে ভোটার তালিকা থেকে বাদ পড়া নাম যুক্ত করার দাবি জানানো হয়েছে। পঞ্চায়েতের বছরে ১২০০ টাকা কর বাতিল ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর দাম কমানোর দাবিও ওঠে। গৃহহীনদের আবাস যোজনার সুবিধা, আবাস প্রকল্পে অনিয়মের তদন্ত, জব কার্ডধারীদের কাজ ও ন্যায্য মজুরি, কৃষকদের ক্ষতিপূরণ এবং বিনামূল্যে সার-বীজ-বিদ্যুতের দাবিও জানানো হয়। পাশাপাশি জলনিকাশি ব্যবস্থা, নদীবাঁধ সংস্কার, মাদক ও মদ বিক্রি বন্ধ, পাট্টা ও বর্গা রেকর্ডে নাম তোলা এবং ভূমিহীনদের পাট্টা দেওয়ার দাবিও রয়েছে। এসইউসিআই-এর হুঁশিয়ারি, দাবিগুলি দ্রুত পূরণ না হলে বৃহত্তর আন্দোলনে নামা হবে।
০৮ অক্টোবর ২০২৬, বৃহস্পতিবার, ২১ আশ্বিন ১৪৩৩
BREAKING :
বেহাল রাস্তা-ভাতা-আবাস, ১৪ দফা দাবিতে কুলতলিতে এসইউসিআই-এর ডেপুটেশন
-
নতুন গতি - আপডেট : ৮ অক্টোবর ২০২৬, বৃহস্পতিবার
- 18
সর্বাধিক পাঠিত
নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

























