খান আরশাদ, নতুন গতি, সিউড়ি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রশাসনিক জীবনের ২৫ বছর পূর্তি উপলক্ষে বুধবার সিউড়ির ইরিগেশন কলোনি মাঠে ‘বিকশিত ভারত সংকল্প সভা’ অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে জায়ান্ট স্ক্রিনের মাধ্যমে প্রধানমন্ত্রীর ভাষণ সরাসরি সম্প্রচার করা হয়। ভাষণ শেষে উপস্থিত সাধারণ মানুষ, দলীয় কর্মী ও নেতৃত্ব ‘বিকশিত ভারত’ গড়ার সংকল্প গ্রহণ করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীরভূম ও বোলপুর সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি উদয় শঙ্কর ব্যানার্জি, বিধায়ক ধ্রুব সাহা, কৃষ্ণকান্ত সাহা, অনুপ সাহা-সহ জেলা নেতৃত্ব। এরপর ইরিগেশন কলোনি মাঠ থেকে প্রতীকী সেবা জ্যোতি প্রজ্বলনের মাধ্যমে শুরু হয় ‘সেবা জ্যোতি যাত্রা’। পদযাত্রাটি জেলাশাসকের দফতরে গিয়ে মহাত্মা গান্ধীর মূর্তির পাদদেশে সেবা জ্যোতি স্থাপনের মাধ্যমে শেষ হয়। উদয় শঙ্কর ব্যানার্জি বলেন, প্রধানমন্ত্রীর ভাষণ দেশবাসীকে বিকশিত ভারতের সংকল্পে অনুপ্রাণিত করেছে। বিধায়ক কৃষ্ণকান্ত সাহা বলেন, ১৪০ কোটি মানুষকে জনসেবার পথ দেখিয়েছেন মোদি। ধ্রুব সাহা বলেন, ২০০১ সালের ৭ অক্টোবর থেকে ২৫ বছর ধরে ‘রাষ্ট্রই সবার উপরে’ ব্রত নিয়ে তিনি এগিয়ে চলেছেন। বিধায়ক অনুপ সাহার কথায়, জনসেবা থেকে রাষ্ট্রসেবার ২৫ বছরের সাধনারই প্রতীক এই কর্মসূচি।
নতুন গতি 


























