০৮ অক্টোবর ২০২৬, বৃহস্পতিবার, ২১ আশ্বিন ১৪৩৩

চার মাসের বকেয়া, মিড-ডে মিল নিয়ে বিডিওর দ্বারে প্রধান শিক্ষকরা

নতুন গতি প্রতিবেদন, দক্ষিণ দিনাজপুর: চার মাস ধরে মিড-ডে মিলের বরাদ্দ না মেলায় রান্নার খরচ থেকে রাঁধুনিদের বেতন—সব ক্ষেত্রেই সমস্যায় পড়েছে গঙ্গারামপুর ব্লকের গ্রামীণ এলাকার প্রায় ১৬০টি প্রাথমিক বিদ্যালয়। বকেয়া বরাদ্দ দ্রুত মেটানোর দাবিতে মঙ্গলবার গঙ্গারামপুরের বিডিও অনিরুদ্ধ লাহিড়ির দ্বারস্থ হন প্রায় ৫০ জন প্রধান শিক্ষক। রতনমালা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জগদীশ হালদার বলেন, “চার মাস ধরে মিড-ডে মিলের বরাদ্দের টাকা আসছে না। ফলে আমরা হিমশিম খাচ্ছি। বিডিও পুজোর আগে সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন। পুজো পর্যন্ত অপেক্ষা করব। তারপরও টাকা না এলে মিড-ডে মিল বন্ধ করতে বাধ্য হব।” দহপাড়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রীতম দত্ত বলেন, “দোকানে প্রচুর টাকা বাকি রয়েছে। পুজোর আগে পাওনা টাকা মেটানোর জন্য সকলেই চাপ দিচ্ছেন।” বিডিও অনিরুদ্ধ লাহিড়ি জানান, কোষাগারে প্রযুক্তিগত সমস্যার কারণে বরাদ্দের টাকা আটকে রয়েছে। দ্রুত সমস্যা মিটবে বলে আশাবাদী তিনি।

৩৫০ বছরের ছয় বুড়োর পুজো, আজও অটুট উন্মাদনা

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

চার মাসের বকেয়া, মিড-ডে মিল নিয়ে বিডিওর দ্বারে প্রধান শিক্ষকরা

আপডেট : ৮ অক্টোবর ২০২৬, বৃহস্পতিবার