০৭ অক্টোবর ২০২৬, বুধবার, ২০ আশ্বিন ১৪৩৩
০৭ অক্টোবর ২০২৬, বুধবার, ২০ আশ্বিন ১৪৩৩

নিম্নমানের রাস্তার কাজের অভিযোগ, ঢালাই বন্ধ করে বিক্ষোভ এলাকাবাসীর

দিনহাটা: রাস্তা নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ তুলে ঢালাইয়ের কাজ বন্ধ করে বিক্ষোভ দেখালেন এলাকাবাসী। শনিবার দিনহাটা ১ নম্বর ব্লকের ওকরাবাড়ি গ্রাম পঞ্চায়েতের ইন্দ্রনারায়ণ এলাকায় এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ছোট ফকিরের তকেয়া থেকে ইন্দ্রনারায়ণ পর্যন্ত প্রায় তিন কিলোমিটার রাস্তা ঢালাইয়ের কাজ চলছে। সেই কাজের মান নিয়ে প্রশ্ন তুলে সরব হন বাসিন্দারা। তাঁদের অভিযোগ, রাস্তা নির্মাণে পর্যাপ্ত সিমেন্ট ব্যবহার করা হচ্ছে না। পাশাপাশি রাস্তার নির্ধারিত প্রস্থও বজায় রাখা হচ্ছে না। ঢালাইয়ের কয়েক ঘণ্টা পরেও রাস্তা শক্ত না হওয়ায় নিম্নমানের কাজের অভিযোগ আরও জোরালো হয়।
এলাকাবাসীর দাবি, অন্যান্য অংশের মতো নির্ধারিত মান বজায় রেখেই রাস্তার কাজ করতে হবে। অন্যথায় কাজ করতে দেওয়া হবে না।
অন্যদিকে, ঠিকাদার সংস্থার এক কর্মীর দাবি, স্থানীয় বাসিন্দারা রাস্তার কাজে ব্যবহৃত পাথর ও বালির কিছুটা নিয়ে গিয়ে নিজেদের বাড়ির রাস্তা তৈরিতে ব্যবহার করেছেন। তার জেরেই ওই অংশে সমস্যা হয়ে থাকতে পারে। তবে কাজের মান নিয়ে অভিযোগে অনড় বাসিন্দারা। সঠিক মান বজায় না রাখা পর্যন্ত ঢালাইয়ের কাজ বন্ধ রাখার হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা।

জগৎবল্লভপুরে কংগ্রেসের বিডিও অভিযান, জ্ঞানেশ কুমারের কুশপুতুল দাহ

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

নিম্নমানের রাস্তার কাজের অভিযোগ, ঢালাই বন্ধ করে বিক্ষোভ এলাকাবাসীর

আপডেট : ৫ অক্টোবর ২০২৬, সোমবার