১৬ সেপ্টেম্বর ২০২৬, বুধবার, ৩০ ভাদ্র ১৪৩৩

ধুলিয়ান পৌরসভায় পালাবদল, ১৫-০ ভোটে চেয়ারম্যান আনোয়ার সাদাত

নতুন গতি, অসিম আক্রাম, সামশেরগঞ্জ: ধুলিয়ান পৌরসভায় চেয়ারম্যান পদে বড়সড় পালাবদল। প্রাক্তন চেয়ারম্যান ইনজামুল ইসলাম অনাস্থা ভোটে অপসারিত হওয়ার পর সোমবার ২১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আনোয়ার সাদাত নতুন চেয়ারম্যান নির্বাচিত হলেন। কড়া পুলিশি নিরাপত্তার মধ্যে অনুষ্ঠিত ভোটাভুটিতে তাঁর পক্ষে ১৫টি ভোট পড়ে, বিপক্ষে একটিও ভোট পড়েনি।

নতুন চেয়ারম্যান নির্বাচিত হতেই পৌরসভা চত্বরে কর্মী-সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস দেখা যায়। সবুজ আবিরে মেতে ওঠেন সমর্থকেরা। আনোয়ার সাদাত বলেন, কাউন্সিলরদের আস্থা ও সমর্থনেই তিনি দায়িত্ব পেয়েছেন। সরকারি নির্দেশিকা মেনেই পৌরসভার কাজ পরিচালনার আশ্বাস দেন তিনি।
প্রাক্তন চেয়ারম্যান ইনজামুল ইসলামের অপসারণ প্রসঙ্গে সামশেরগঞ্জের বিধায়ক নুর আলম বলেন, ইনজামুল নিয়মিত পৌরসভায় না আসায় কাউন্সিলরদের একাংশের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছিল। সেই থেকেই অনাস্থা প্রস্তাব আসে।
এদিন উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য আনারুল হক ওরফে বিপ্লব-সহ কাউন্সিলর ও অন্যান্য নেতৃত্ব। নাগরিক পরিষেবা ও উন্নয়নের গতি বাড়াতে নতুন চেয়ারম্যান কতটা সফল হন, এখন সেদিকেই নজর ধুলিয়ানবাসীর।

সতীপীঠ কঙ্কালীতলায় দোকান বসানোকে কেন্দ্র করে উত্তেজনা, মহিলা ব্যবসায়ীকে মারধরের অভিযোগ

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

ধুলিয়ান পৌরসভায় পালাবদল, ১৫-০ ভোটে চেয়ারম্যান আনোয়ার সাদাত

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২৬, বুধবার