১৪ অগাস্ট ২০২৬, শুক্রবার, ২৯ শ্রাবণ ১৪৩৩

কাটোয়ায় পরিত্যক্ত বাড়ি থেকে উদ্ধার ৪টি তাজা বোমা, চাঞ্চল্য

নিজস্ব সংবাদ, কাটোয়া:

পূর্ব বর্ধমানের কাটোয়া শহরের মাঠপাড়া এলাকায় দীর্ঘ ১২ বছর ধরে পরিত্যক্ত একটি বাড়ি থেকে চারটি তাজা বোমা উদ্ধার করল পুলিশ। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। পরিত্যক্ত ওই ভাঙা বাড়ির ভেতরে একটি নাইলনের ব্যাগে বোমাগুলি রাখা ছিল।

অনেক দিন ধরেই বাড়িটি পরিত্যক্ত অবস্থায় পড়ে ছিল। হঠাৎ সেখান থেকে বোমা উদ্ধারের খবরে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনার খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় কাটোয়া থানার পুলিশ। স্থানীয়রা জানান, এলাকার একদম কাছেই একটি স্কুল এবং ছোট ছোট বাচ্চাদের সেন্টার রয়েছে। পরিত্যক্ত ওই বাড়িতে বোমা মজুত থাকার কারণে তাঁরা অত্যন্ত ভীত।

ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ইতিমধ্যে এক ব্যক্তিকে আটক করে পুলিশ। ঠিক কী উদ্দেশ্যে এবং কারা এই পরিত্যক্ত বাড়িতে বোমা মজুত করেছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার তদন্ত শুরু করেছে কাটোয়া থানার পুলিশ।

আলীনগরে মহামায়া পূজোয় উৎসব

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

কাটোয়ায় পরিত্যক্ত বাড়ি থেকে উদ্ধার ৪টি তাজা বোমা, চাঞ্চল্য

আপডেট : ১৩ অগাস্ট ২০২৬, বৃহস্পতিবার