খান আরশাদ: বীরভূম জেলার সিউড়ি থানার দেশালপুর গ্রামে ঘটল এক মর্মান্তিক ও রহস্যজনক ঘটনা। সূত্রের খবর সিউড়ি থানার গোপালপুর গ্রামের বাসিন্দা সেখ আরিফ এবং দেশালপুর গ্রামের রাফিয়া খাতুনের মধ্যে দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক ছিল বলে জানা গেছে। দুজনের পরিবারের মধ্যে বিয়ের কথাও হয়েছিল, কিন্তু আরিফের পরিবার এই সম্পর্ক বা বিয়ে মেনে নিতে রাজি ছিল না। পরিবারের অমত থাকা সত্ত্বেও গত রাতে আরিফ রাফিয়ার বাড়িতে যায়। এরপর মঙ্গলবার সকালে একটি বন্ধ ঘর থেকে আরিফের ঝুলন্ত দেহ এবং রাফিয়ার নিথর দেহ উদ্ধার করা হয়। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় তীব্র চাঞ্চল্য ও শোকের ছায়া নেমে আসে। প্রাথমিক অনুমান, পরিবারের আপত্তি এবং নিজেদের মধ্যকার কোনো বিবাদের জেরে এই আত্মহত্যার ঘটনা ঘটতে পারে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠায়। স্থানীয় সূত্রে জানা গেছে, রাফিয়ার গলায় দাগ এবং বিছানায় তার নিথর দেহ পাওয়া যায়, অন্যদিকে আরিফকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। পুরো বিষয়টি খতিয়ে দেখতে পুলিশ ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত শুরু করেছে।
১২ অগাস্ট ২০২৬, বুধবার, ২৭ শ্রাবণ ১৪৩৩
BREAKING :
নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder
নতুন গতি 
























