নন্দীগ্রাম: নন্দীগ্রাম বিধানসভার উপনির্বাচনের দিনক্ষণ এখনও ঘোষণা হয়নি। তার আগেই পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম-২ ব্লকের মহাগ্রাম ত্রিবেণী বাজারে “বিশিষ্ট সমাজসেবী অঞ্জন ভারতীকে পদ্মফুল চিহ্নে ভোট দিন”—এই মর্মে দেওয়াল লিখন ঘিরে শুরু হয়েছে জোর রাজনৈতিক চর্চা। বিজেপির নন্দীগ্রাম-২ ব্লকের মণ্ডল-৪ সভাপতি সৌমিত্র দে বলেন, “নন্দীগ্রামের মাটি আন্দোলনের মাটি। এই কেন্দ্র থেকেই বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জয়ী হয়েছেন। আমাদের দল ঐক্যবদ্ধ, এখনও প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি। কিছু উৎসাহী সমর্থক আবেগের বশে এই দেওয়াল লিখন করে থাকতে পারেন।” উল্লেখ্য, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নন্দীগ্রাম ও ভবানীপুর—দুটি কেন্দ্র থেকেই জয়ী হন। পরে তিনি নন্দীগ্রাম বিধানসভার বিধায়ক পদ থেকে ইস্তফা দিলে আসনটি শূন্য হয়। সেই থেকেই উপনির্বাচনের সম্ভাব্য বিজেপি প্রার্থী নিয়ে রাজনৈতিক মহল ও সোশ্যাল মিডিয়ায় জল্পনা চলছে। সম্ভাব্য প্রার্থীদের তালিকায় মেঘনাদ পাল, অঞ্জন ভারতী ও প্রলয় পালের নাম ঘুরে বেড়াচ্ছে। এরই মধ্যে অঞ্জন ভারতীর নামে দেওয়াল লিখন সামনে আসায় রাজনৈতিক জল্পনা আরও তীব্র হয়েছে।
০৬ অগাস্ট ২০২৬, বৃহস্পতিবার, ২১ শ্রাবণ ১৪৩৩
BREAKING :
উপনির্বাচনের আগেই নন্দীগ্রামে বিজেপি প্রার্থীর নামে দেওয়াল লিখন, তুঙ্গে রাজনৈতিক জল্পনা
-
নতুন গতি - আপডেট : ৬ অগাস্ট ২০২৬, বৃহস্পতিবার
- 11
সর্বাধিক পাঠিত
নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder



























