০৭ অগাস্ট ২০২৬, শুক্রবার, ২২ শ্রাবণ ১৪৩৩

নলহাটির কয়থা সমবায় ফের বাম-কংগ্রেস জোটের দখলে, অনাস্থা ভোটেও টিকল বোর্ড

খান আরশাদ: দীর্ঘদিন পর অনুষ্ঠিত নির্বাচনে গঠিত বোর্ডের বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাবেও টিকে রইল বাম-কংগ্রেস জোট। বুধবার বীরভূমের নলহাটি থানার অন্তর্গত কয়থা সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেড-এর অনাস্থা ভোটে ১৯-১৮ ব্যবধানে জয়ী হয়ে পুনরায় সমবায়ের দখল ধরে রাখে বাম-কংগ্রেস জোট। বাম ও কংগ্রেস নেতৃত্বের দাবি, এই সমবায় সমিতির নির্বাচন দীর্ঘদিন ধরে স্থগিত রাখা হয়েছিল। তাদের অভিযোগ, তৎকালীন তৃণমূল সরকার পরাজয়ের আশঙ্কায় বিভিন্ন অজুহাতে ভোটগ্রহণ বন্ধ রেখেছিল। পরবর্তীতে বিভিন্ন রাজনৈতিক দলের আন্দোলন ও দাবির প্রেক্ষিতে ২০২৫ সালে সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়। সেই নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে পরাজিত করে ২০-১৭ ব্যবধানে বোর্ড গঠন করে বাম-কংগ্রেস জোট। সম্প্রতি তৃণমূল কংগ্রেস বোর্ডের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনে। বুধবার সেই অনাস্থা ভোট অনুষ্ঠিত হয়। ভোটাভুটির শেষে ১৯-১৮ ভোটে জয়ী হয়ে পুনরায় সমবায় সমিতির নিয়ন্ত্রণ নিজেদের হাতেই ধরে রাখে বাম-কংগ্রেস জোট। এদিকে, বাম নেতৃত্বের অভিযোগ, জোটের এক কংগ্রেস সদস্যকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে তৃণমূল কংগ্রেস নিজেদের পক্ষে নিয়ে যায়।
সর্বাধিক পাঠিত

পরিবারের সদস্যদের উপস্থিতিতে বাড়ি থেকে উধাও শিশু, চাঞ্চল্য কোচবিহারে

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

নলহাটির কয়থা সমবায় ফের বাম-কংগ্রেস জোটের দখলে, অনাস্থা ভোটেও টিকল বোর্ড

আপডেট : ৬ অগাস্ট ২০২৬, বৃহস্পতিবার