১১ জুলাই ২০২৬, শনিবার, ২৬ আষাঢ় ১৪৩৩
১১ জুলাই ২০২৬, শনিবার, ২৬ আষাঢ় ১৪৩৩

‘আপনাদের থেকে শিখছি’, অস্ট্রেলিয়ায় কিশোর-কিশোরীদের সমাজমাধ্যমে নিষেধাজ্ঞার প্রশংসায় পঞ্চমুখ মোদি

নিউজ ডেস্ক: সম্প্রতি অনূর্ধ্ব ১৬ কিশোর-কিশোরীদের সমাজমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করেছে অস্ট্রেলিয়া। ক্যানবেরার সেই সিদ্ধান্তের প্রশংসায় এবার পঞ্চমুখ হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেন, “আমরা আপনাদের থেকে শিক্ষা নিচ্ছি।” বিদেশ সফরের দ্বিতীয় পর্যায়ে বুধবার অস্ট্রেলিয়ায় পা রেখেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।বৃহস্পতিবার মেলবোর্নে অস্ট্রেলিয়া-ভারত বার্ষিক শীর্ষ সম্মেলনে বক্তৃতা করেন তিনি। উপস্থিত ছিলেন অজি প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিজ। তথ্যপ্রযুক্তি এবং অনলাইন সুরক্ষার ক্ষেত্রে অস্ট্রেলিয়ার গৃহীত বিভিন্ন পদক্ষেপ, বিশেষ করে সমাজমাধ্যমের ক্ষতিকর প্রভাব থেকে শিশুদের সুরক্ষার লক্ষ্যে নেওয়া ব্যবস্থার প্রশংসা করেন মোদি।

তিনি বলেন, “তথ্যপ্রযুক্তি ও সমাজমাধ্যম সংক্রান্ত আইনে আপনারা যেভাবে পরিবর্তন আনছেন এবং সমাজকে সুরক্ষা করছেন, তা বিশ্বের জন্য অত্যন্ত অনুপ্রেরণাদায়ক। আপনাদের এসব প্রচেষ্টা থেকে আমরা অনেক কিছু শিখছি।” একইসঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের ভবিষ্যৎ গঠনে তরুণ প্রজন্মের ভূমিকার উপরও আলোকপাত করেন ভারতের প্রধানমন্ত্রী। বলেন, “ভারত ও অস্ট্রেলিয়ার তরুণদের মধ্যে ক্রমবর্ধমান পারস্পরিক যোগাযোগ এমন এক মডেল তৈরি করছে, যা বিশ্বজুড়ে ইতিবাচক প্রভাব ফেলবে।”

হাটের জমি রেকর্ড নিয়ে প্রশ্ন,বিডিও অফিসে প্রথম শুনানিতেও কাটল না জট

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

‘আপনাদের থেকে শিখছি’, অস্ট্রেলিয়ায় কিশোর-কিশোরীদের সমাজমাধ্যমে নিষেধাজ্ঞার প্রশংসায় পঞ্চমুখ মোদি

আপডেট : ১০ জুলাই ২০২৬, শুক্রবার