আনজুম মুনির: লোকসভায় ৩০০ পার করে ফেললো বিজেপি। সৌজন্যে তৃণমূলের কাকলি ঘোষ দস্তিদার। সোমবার ছিল দিল্লিতে চূড়ান্ত উত্তেজনার দিন। কিন্তু বিকেলে জয় আসলো তৃণমূলের বিদ্রোহী গোষ্ঠীর। যথেষ্ট সংখ্যা না থাকার কারণে সংখ্যাগরিষ্ঠ দল হয়েও হার মানতে হয় বিজেপিকে। তখনও পশ্চিমবঙ্গ সহ পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচন হয়নি। আর এবার বদলাতে শুরু করেছে সমীকরণ। স্পিকার যদি তৃণমূলের আবেদন গ্রহণ করেন, তাহলে এনডিএ এবার লোকসভায় ৩০০ পার করছে।
লোকসভায় মোট আসন সংখ্যা ৫৫০। রাজ্যগুলি থেকে ৫৩০ আসন ও কেন্দ্রশাসিত অঞ্চল থেকে ২০টি। কেন্দ্রীয় সরকারের পোর্টাল অনুসারে, ৫৪২ জন আসনে নির্বাচিত সাংসদ রয়েছেন। একক সংখ্যাগরিষ্ঠতা নেই বিজেপির।
তবে, সংবিধান সংশোধনী কোনও বিল পাশ করাতে গেলে প্রয়োজন ৩৬০ জন সাংসদের সমর্থন। বিদ্রোহী তৃণমূল সাংসদদের আবেদনে সাড়া মিললে এবার এনডিএ-র পক্ষে সংখ্যাটা বেড়ে হতে পারে ৩১২। উল্লেখ্য, সোমবার দিল্লিতে বৈঠকের পর ২০ জন সাংসদের সই নিয়ে কাকলি ঘোষ দস্তিদার স্পিকার ওম বিড়লার ঘরে জমা দিয়েছেন। তাঁরা এনডিএর সঙ্গে বসতে চান।
নতুন গতি 
























