১০ জুন ২০২৬, বুধবার, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
১০ জুন ২০২৬, বুধবার, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

বীরভূমের এক চিলতে ঘর থেকে ‘বিগ ক্রিকেট লীগ টু’এ বাবর আলীর ফের রাজকীয় এন্ট্রি

খান আরশাদ, বীরভূম: নুন আনতে পান্তা ফুরানো এক চিলতে ঘর থেকে সোজা উত্তরপ্রদেশের গ্রেটার নয়ডার এক বিলাসবহুল ফাইভ স্টার হোটেল! স্বপ্ন যখন আকাশছোঁয়া, তখন চরম দারিদ্র্যও যে বাধা হতে পারে না, তা আরও একবার প্রমাণ করলেন বীরভূমের বাবর আলী। সিএবি-র ট্রায়ালে রিজেকশন থেকে শুরু করে সংসার চালাতে গাড়ি চালানো কোনো কিছুই থামাতে পারেনি তাঁর জেদকে। আজ তিনি খেলছেন শ্রীলংকার তিলকরত্নে দিলশান, নিউজিল্যান্ডের রস টেলর, মতো বিশ্ববিখ্যাত ক্রিকেট মহাতারকাদের সাথে। বীরভূমের সাঁইথিয়ার মাঠপলসা গ্রামের এক লড়াকু তরুণের বিগ ক্রিকেট লিগে রূপকথার মতো সুযোগ যেন এক রূপকথার গল্প।

বীরভূমের প্রত্যন্ত গ্রামের ছেলে বাবর। যেখানে নুন আনতে পান্তা ফুরোয়। দিনমজুর বাবা মারা গেছেন বেশ কয়েক বছর আগেই। মা গ্রামের এক প্রাইমারি স্কুলে রান্নার কাজ করেন, তাতেই কোনোমতে চলে সংসার। অভাবের তাড়নায় উচ্চমাধ্যমিকের পরেই বন্ধ হয়ে যায় পড়াশোনা। কিন্তু যার রক্তে মিশে আছে ক্রিকেট, তাকে কি কোনো ভাবে আটকে রাখা যায়? সংসারের হাল ধরতে কখনো গাড়ি চালিয়েছেন, কখনো ভ্যানও টেনেছেন। সেই উপার্জনের টাকা থেকেই জমিয়ে চালিয়েছেন নিজের খেলার খরচ।
আর সেই বাবর আলী ক্রিকেটের মহাতারকা ক্রিস গেইল, তিলকরত্নে দিলশান, শিখর ধাওয়ান, সুরেশ রায়না, ইরফান পাঠান, ইউসুফ পাঠান, হরভজন সিংয়ের মত আন্তর্জাতিক খ্যাত ক্রিকেটারদের সাথে খেলছেন বীরভূমের গর্ব বাবর আলী।

বিগ ক্রিকেট লীগে পুনরায় খেলার সুযোগ পেলেন বাবর। আগের সিজনে চরম সাফল্যের পর ফের ‘বিগ ক্রিকেট লিগ’- সিজন টু-এ সুযোগ পেলেন। এবার এম পি টাইগার্স দলের জার্সিতে মাঠ কাঁপাচ্ছেন মাঠপলসা গ্রামের তরুণ উইকেটরক্ষক-ব্যাটার বাবর আলী। বিগত ১০ বছর ধরে বীরভূম জেলা দলের হয়ে খেলছেন বাবর। কলকাতার নামী ক্লাবে সুযোগ পেলেও থাকার খরচ চালাতে না পেরে ফিরতে হয় গ্রামে। সিএবির ট্রায়ালে ডাক পেলেও মেলেনি রাজ্য দলে খেলার ছাড়পত্র। ক্রিকেট কিট কেনার টাকা না থাকায় অন্যের ধার করা ব্যাট-গ্লাভস নিয়ে চলেছে লড়াই। বিজ্ঞাপনের সূত্র ধরে ট্রায়াল, আর তারপরই সরাসরি জাতীয় ও আন্তর্জাতিক স্তরের তারকাদের দলে সুযোগ। বাবরের এই সাফল্যে আজ খুশির হাওয়া গোটা বীরভূমে। ধোনি যেভাবে রাঁচি থেকে উঠে এসে বিশ্বজয় করেছিলেন, বাবর আলীর বীরভূমবাসীও স্বপ্ন দেখছেন ঠিক সেভাবেই মাঠপলসা গ্রাম থেকে একদিন ভারতীয় দলের নীল জার্সি বাবরের গায়ে উঠবে।

দারিদ্র্যকে বোল্ড আউট করে বাবরের এই রাজকীয় এন্ট্রি যুবসমাজের কাছে এক মস্ত বড় অনুপ্রেরণা। বিগ ক্রিকেট লিগের মঞ্চ পেরিয়ে বাবর আলী পৌঁছাক তাঁর কাঙ্ক্ষিত লক্ষ্যে, রইল অনেক অনেক শুভেচ্ছা। আগামী ১৩ তারিখ বিগ ক্রিকেট লিগ ( BIG) টু’এর ফাইনাল অনুষ্ঠিত হবে। Fancode app ও Urosports tv channel এ সরাসরি সম্প্রচারিত হচ্ছে খেলাগুলি।

পাটুলিতে স্বেচ্ছায় রক্তদান শিবির

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

বীরভূমের এক চিলতে ঘর থেকে ‘বিগ ক্রিকেট লীগ টু’এ বাবর আলীর ফের রাজকীয় এন্ট্রি

আপডেট : ৯ জুন ২০২৬, মঙ্গলবার