২৮ জুলাই ২০২৬, মঙ্গলবার, ১২ শ্রাবণ ১৪৩৩
২৮ জুলাই ২০২৬, মঙ্গলবার, ১২ শ্রাবণ ১৪৩৩

এবার নিয়োগ দুর্নীতর মামলায় অভিষেককে চেপে ধরতে চাইছে ইডি

আনজুম মুনির, কলকাতা: প্রথমে বাড়ির অবৈধ নির্মাণ নিয়ে কলকাতায় পুলিশ, পরে সই বিতর্ক নিয়ে CID আর এবার ইডি। বুধবার বিকেল পাঁচটা নাগাদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে পৌঁছন গোয়েন্দারা। দুজন ইডি কর্তা পৌঁছন সেখানে। তাঁদের হাতে রয়েছে একটি ফাইল। সেখানে লেখা সমন। অর্থাৎ হাজিরার নোটিস দিতে সেখানে এসেছেন অফিসাররা।

প্রাথমিকভাবে জানা যাচ্ছে, নিয়োগ দুর্নীতি মামলার তদন্তেই সেখানে এসেছেন গোয়েন্দারা। প্রথমে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ‘শান্তিনিকেতন’ নামক বাড়িটিতে পৌঁছন ইডি কর্তারা। তারপর তাঁরা জানতে পারেন ডায়মন্ড-হারবারের সাংসদ এখানে থাকেন না। এরপরই গোয়েন্দারা কালীঘাটের দ্বিতীয় বাড়িতে এসে পৌঁছন। এদিন আধিকারিকরা অভিষেকের নিরাপত্তারক্ষীদের সঙ্গে কথা বলেন।

এই প্রথম নয়, এর আগেও একাধিকবার অভিষেককে তলব করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এই মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তাঁর স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে একাধিকবার দিল্লিতে ইডির সদর দফতরে এবং কলকাতায় ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। সরকারি কয়লাখনি থেকে বেআইনিভাবে কয়লা উত্তোলনের মাধ্যমে কোটি কোটি টাকার আর্থিক তছরূপ ও টাকা পাচারের অভিযোগে ইডি এই তদন্ত চালাচ্ছে। নিয়োগ দুর্নীতি মামলায় নাম জড়ায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। এই মামলার তদন্তের প্রয়োজনেও ইডি তাঁকে নিজাম প্যালেস বা সিজিও কমপ্লেক্সে তলব করেছিল। তাঁর সংস্থা ‘লিপস অ্যান্ড বাউন্ডস’এর অফিসেও তল্লাশি চালানো হয়েছিল।

বীরভূমে কাজল শেখকে ডিম নিক্ষেপ, শহীদ দিবসের অনুষ্ঠানে উত্তেজনা

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

এবার নিয়োগ দুর্নীতর মামলায় অভিষেককে চেপে ধরতে চাইছে ইডি

আপডেট : ৪ জুন ২০২৬, বৃহস্পতিবার