১৬ সেপ্টেম্বর ২০২৬, বুধবার, ৩০ ভাদ্র ১৪৩৩

অভিষেকের নিরাপত্তা বাড়ালো কলকাতা পুলিশ

দেবজিৎ মুখার্জি, কলকাতা: শনিবার বিকেলে সোনারপুরে অভিষেকের সঙ্গে যে ভয়ঙ্কর ঘটনা ঘটলো, তারপরে কাল বিলম্ব না করে অভিষেকের নিরাপত্তা বাড়িয়ে দিলো কলকাতায় পুলিশ। অভিষেককে এবার থেকে এক্স ক্যাটেগরির নিরাপত্তা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হল। ডায়মন্ড হারবারের সাংসদের সঙ্গে তিনজন নিরাপত্তারক্ষী সবসময় থাকবেন।

বর্তমানে ২ জন নিরাপত্তারক্ষী থাকেন অভিষেকের সঙ্গে। তিনি একজন সাংসদ। তৃণমূলের সেকেন্ড ইন কম্যান্ড। রাজ্যে তৃণমূলের আমলে অভিষেক পেতেন জেড প্লাস নিরাপত্তা। বিভিন্ন জেলা সফরে তাঁর কনভয়ে গাড়ির সংখ্যা নিয়ে বিভিন্ন সময় প্রশ্ন উঠেছে। একজন সাংসদ হয়ে তাঁর নিরাপত্তায় পুলিশের সংখ্যা নিয়ে বিরোধীরা বারবার প্রশ্ন তুলেছে। রাজ্যে পালাবদলের পরই অভিষেকের জেড প্লাস নিরাপত্তা প্রত্যাহার করা হয়। মুখ্যমন্ত্রী হিসেবে শপথগ্রহণের পর শুভেন্দু অধিকারী সাংসদ সহ বিভিন্ন ব্যক্তির নিরাপত্তা নিয়ে পর্যালোচনার জন্য পুলিশ আধিকারিকদের সঙ্গে বৈঠক করেছিলেন।

তারপরই অভিষেকের জেড প্লাস নিরাপত্তা প্রত্যাহার করা হয়। তাঁর হরিশ মুখার্জি রোডের বাড়ির সামনে থেকে পুলিশের নিরাপত্তা সরানো হয়। সেই সময় জানানো হয়, একজন সাংসদ হিসেবে যতটুকু নিরাপত্তার দরকার, তাই পাবেন অভিষেক। সেই মতো এখন ২ জন নিরাপত্তারক্ষী অভিষেকের সঙ্গে থাকেন। এদিন তিনি সোনারপুরে যাওয়ার সময় ২ জন নিরাপত্তারক্ষীই ছিলেন। সোনারপুরে মৃত তৃণমূল কর্মীর পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে আক্রান্ত হন অভিষেক। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন, সোনারপুরে অভিষেকের মৃত্যুও হতে পারত। তিনি বলেন, “মানুষের আশীর্বাদে ও আজকে বেঁচেছে। স্থানীয় ছেলেরা যদি হেলমেট না দিত, যেভাবে পাথর ছোড়া হয়েছিল, ঘটনাস্থলেই মারা যেত পারত।” বেলেঘাটার তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ বলেন, “অভিষেকের নিরাপত্তা কমানোর সুযোগ নিয়ে আজকের হামলা হয়েছে।”

ভাঙড় রত্ন সম্মাননা পেলেন শিক্ষক-সাহিত্যিক মহম্মদ মফিজুল ইসলাম

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

অভিষেকের নিরাপত্তা বাড়ালো কলকাতা পুলিশ

আপডেট : ৩১ মে ২০২৬, রবিবার